রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণে কাজ করছে টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্কঃ ডিজিটাল যুগের চ‌্যালেঞ্জ মোকাবেলায় ডাটানিরাপত্তা অপরিহার্য। দেশের ডাটা দেশের ভেতর সংরক্ষণ অপরিহার্য। ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব‌্য সব পদক্ষেপ গ্রহণে কাজ করছে, বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। স্মার্ট  ক্লাউড সার্ভিস লিমিটেডের  ছয় সদস‌্যের একটি প্রতিনিধিদল  প্রতিষ্ঠানের  ব‌্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন।
 
সাক্ষাতকালে তারা  ক্লাউড ডাটা সেন্টারের জন‌্য টাওয়ার শেয়ারিং, ফাইভ-জি সংযোগ, দেশের ডাটা দেশের মধ‌্যে রাখার প্রয়োজনীয়তা  এবং ক্লাউড কম্পিউটিংয়ের জন‌্য ক্লাউড সার্ভিসের প্রয়োজনীয়তাসহ এ সংক্রান্ত  বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  দেশের মধ‌্যে দেশের ডাটা সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় তুলে ধরে বলেন, ডাটা হচ্ছে আগামী পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের  সংরক্ষণ ও নিরাপত্তার কোন বিকল্প নেই। ক্লাউড ডাটা সেন্টারের জন‌্য ফাইভ-জি প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে তিনি সরকারের পাশাপাশি বেসরকারি উদ‌্যোক্তাদের বিনিয়োগ খুবই সময়োপযোগী বলে উল্লেখ করেন। তিনি ডাটা ক্লাউডের মাধ‌্যমে আইওটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে উল্লেখ করে বলেন, ক্লাউড ডাটা সার্ভিস মোবাইল ফোনের তথ‌্য, ফটো বা ভিডিও ই-মেইল, ডিজিটাল কমার্স, ওয়েব হোস্টিং ইত‌্যাদি ক্ষেত্রে আমূল পরিবর্তনের সূচনা করবে। তিনি স্মার্ট সার্ভিস লিমিটেডকে ক্লা্উড ডাটা সেন্টার প্রতিষ্ঠায়  ফাইভ-জি সংযোগ ও টাওয়ার শেয়ারিংসহ সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস ব‌্যক্ত  করেন। মন্ত্রী স্মার্ট ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠার পাশাপাশি দেশের কৃষি ও মৎস‌্যচাষে আইওটি প্রযুক্তি সম্প্রসারণে সংশ্লিষ্টদের বিনিয়োগে  এগিয়ে আসার আহ্বান জানান।
 
প্রতিনিধিদল ক্লাউড ডাটা সেন্টারের জন‌্য ঢাকা, রাজশাহী, যশোর ও চট্রগ্রামে টাওয়ার লোকেশন হিসেবে তাদের পরিকল্পনার কথা মন্ত্রীকে অবহিত করেন।
 
প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন সাবেক নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, রিয়ার এডমিরাল ( জুলফিকার আজিজ অব:), তারেক রফি ভুইয়া এবং মো: মইনুল ইসলাম মজুমদার।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি