রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

ইসলামী ব্যাংক থেকে ‘নগদ ইসলামিক’-এ অ্যাড মানি করলে ৭০ টাকা বোনাস

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইসলামী ধারায় পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এসেছে দারুণ এক অফার। এখন ইসলামী ব্যাংক থেকে ‘নগদ ইসলামিক’-এ তিন হাজার টাকা অ্যাড মানি করলে উপহার হিসেবে গ্রাহকেরা পাবেন ৭০ টাকা বোনাস।  

‘নগদ ইসলামিক’ অ্যাপ অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে ‘ব্যাংক টু নগদ’ অপশন ব্যবহার করে গ্রাহকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে ক্যাম্পেইনটি ‘নগদ’-এর *১৬৭# ব্যবহার করলে ক্যাশব্যাক প্রযোজ্য হবে না। 

ইসলামী ব্যাংক থেকে ‘নগদ ইসলামিক’-এ তিন হাজার টাকা অ্যাড মানির এই অফারটি চলবে আগামী ৩১ অক্টোবর, ২০২২ পর্যন্ত। গ্রাহকেরা ‘নগদ ইসলামিক’-এর যে অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করবেন, এই বোনাসটিও পাবেন গ্রাহকের ‘নগদ ইসলামিক’-এর সেই অ্যাকাউন্ট-এ।

‘নগদ ইসলামিক’-এর এই অফারটি বিদ্যমান অথবা নতুন নিবন্ধিত ‘নগদ ইসলামিক’ গ্রাহকদের জন্য প্রযোজ্য। এ ছাড়া গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার উপভোগ করতে পারবেন এই বোনাসটি।

অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে বোনাসটি তাৎক্ষণিক উপভোগ করতে পারবেন ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকেরা। পাশাপাশি এই ক্যাম্পেইনে ৭০ টাকার অফারটি উপভোগ করতে চাইলে গ্রাহকের ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। 

গ্রাহকেরা ‘নগদ ইসলামিক’-এ, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ব্যাংক টু নগদ অ্যাড মানি করতে পারবেন। আর গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ও ‘নগদ ইসলামিক’ নিয়ে এসেছে দারুণ এই অফার।  

এই ক্যাম্পেইনের আওতায় সকল শর্ত পূরণ করার পরেও যদি গ্রাহকেরা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে ইন্সট্যান্ট বোনাসটি না পেয়ে থাকেন, তাহলে ‘নগদ ইসলামিক’ এই বোনাসটি ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রদান করবে। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ‘নগদ ইসলামিক’-এ অ্যাড মানি ও বোনাসের বিষয়ে ‘নগদ ইসলামিক’-এর শরিয়া বোর্ডের সদস্য ও নির্বাহী পরিচালক আমিনুল হক বলেন, ‘গত তিন বছরের বেশি সময় ধরে আমরা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামি সেবা প্রদান করে যাচ্ছি। এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে ইসলামী ব্যাংক থেকে নগদ-এ অ্যাড মানিতে বোনাস মানুষকে সামান্য হলেও সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।’

মুসলমান জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ২০১৯ সাল থেকে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। যার মাধ্যমে সুদবিহীন সঞ্চয়, হজ ও ওমরাহ যাতায়াত ও ইসলামিক জীবন বীমার পেমেন্ট, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠ, ইসলামী অর্থব্যবস্থাসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত যাবতীয় সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।  

ইসলামী ব্যাংক থেকে নগদ ইসলামিক-এ তিন হাজার টাকা অ্যাড মানিতে ৭০ টাকা বোনাস সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন ‘নগদ ইসলামিক’-এর ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি