মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
31.3 C
Dhaka

১০-১০ অনলাইন শপিং উৎসবে বিকাশ এর ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: গত ৫ বারের ধারাবাহিকতায় এবারও বছরের দশম মাসের দশ তারিখে শুরু হওয়া দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব “১০-১০” এ বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। এই অফারের আওতায় ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জনপ্রিয় ৩০টি ই-কমার্স প্ল্যাটফর্ম-এ একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১৫০ টাকা ও ক্যাম্পেইন চলাকালীন ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন।

আজকের ডিল, সেবা এক্সওয়াইজেড, বাটা ই-কম, স্টার টেক, পাঠাও লিমিটেড, সারা লাইফস্টাইল, দর্জিবাড়ি, বাংলা শপার্স সহ ৩০টি অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা বিকাশ পেমেন্টে আরো সাশ্রয়ে ঘরে বসেই কিনতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে এবং ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে পেমেন্টের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। www.bkash.com/tenten-megaoffer-sep22 লিংকে ভিজিট করে অফারের বিস্তারিত জানা যাবে এবং https://tenten.com.bd/ ওয়েবসাইটে ভিজিট করে কেনাকাটা করা যাবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাশ-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ১০-১০ উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বিকাশ এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ১০-১০ উৎসব এর প্রধান সমন্বয়কারী ফাহিম মাশরুর সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “শুরু থেকেই এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিকাশ সব সময়ই চেষ্টা করে গ্রাহকের লেনদেনে আরো বেশি স্বাধীনতা ও সক্ষমতা এনে দিতে। ডিজিটাল অর্থ যেন গ্রাহকরা ডিজিটাল পদ্ধতেই খরচ করে অনায়াসে ও নিরাপদে অনলাইন কেনাকাটা করতে পারেন সেজন্যই এই উদ্যোগ। ১০-১০ ক্যাম্পেইন সফল ও জনপ্রিয় করতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”

আজকের ডিল এর সিইও ফাহিম মাশরুর বলেন, “২০১৮ সন থেকে প্রতি বছর অক্টোবর মাসে আয়োজন করা হচ্ছে ১০-১০। প্রথম বছর থেকেই বিকাশ এই আয়োজনের অনলাইন পেমেন্ট পার্টনার। শুধুমাত্র দেশীয় ইকমার্স কোম্পানিগুলো এই আয়োজনে অংশ নেয়। আমাদের দেশীয় কোম্পানিগুলো যে ভালো সার্ভিস আর সৎভাবে ব্যবসা করে উদীয়মান ইকমার্স ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছে, এই আয়োজন সেটা তুলে ধরতেই প্রতি বছর করা হচ্ছে। এইবারই সর্বোচ্চ সংখ্যক দেশীয় প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।”

সেবা এক্সওয়াইজেড-এর চিফ অপারেটিং অফিসার ইলমুল হক সজিব বলেন, “১০-১০ মেলা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি উৎসব এ পরিণত হয়েছে। প্রতি বছরই এর কলেবর বড় হচ্ছে। আমি আশা করি এর মাধ্যমে ভোক্তাদের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা আরো বৃদ্ধি পাবে। বিকাশকে ধন্যবাদ জানাই প্রতি বছর এ আয়োজনে পার্টনার হিসেবে থাকার জন্য।”

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সর্বশেষ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায়...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি