রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
22 C
Dhaka

নতুন ইউজার ইন্টারফেস ইউআই ৪.০ নিয়ে আসছে রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে এর ব্যবহারকারীদের জন্য ইউজার ইন্টারফেসের নতুন সংস্করণ ইউআই ৪.০ চালু করতে যাচ্ছে। 

অ্যান্ড্রয়েড ১৩ এর উপর ভিত্তি করে তৈরি করা এই সর্বশেষ আপডেট প্রথমে এই স্মার্টফোন ব্রান্ডের ১৬টি ডিভাইসে পাওয়া যাবে। যদিও ঠিক কবে সব ফোনে এই আপডেট পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়, তবে রিয়েলমি ব্যবহারকারীদের কাছে যত দ্রুত সম্ভব এই আপডেটটি পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। 

রিয়েলমি ইউআই ৪.০ এর নতুন আপডেট ইতিমধ্যেই রিয়েলমি জিটি ২ প্রো ফ্ল্যাগশিপ ফোনে পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে আপডেটটি রিয়েলমি জিটি নিও ৩ ১৫০ডব্লিউ, জিটি নিও ৩, জিটি নিও ৩ নারুতো লিমিটেড এডিশন ও রিয়েলমি জিটি ২ ফোনে পাওয়া যাবে।   

রিয়েলমি’র সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন জিটি ২ মাস্টার ডিসকভারি এডিশন এবং পুরনো মডেলগুলো, যেমন – কিউ৫, কিউ৫ প্রো ও রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরার এডিশন অক্টোবরে আপডেট হবে। অন্যদিকে, রিয়েলমি জিটি ফোনের জন্য নভেম্বরে এবং রিয়েলমি জিটি নিও, জিটি নিও ২, জিটি নিও ২ ড্রাগন বল এডিশন ও জিটি নিও ফ্ল্যাশ এডিশনে আগামী ডিসেম্বরে আপডেটটি পাওয়া যাবে৷

রিয়েলমি
রিয়েলমি

এই টাইমলাইন চীনের বিভিন্ন অঞ্চলের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। নতুন সংস্করণ চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এই নতুন অপারেটিং সিস্টেমের আরও উন্নত সংস্করণ সবার জন্য উন্মোচন করা হবে।

ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি’র নতুন ইউজার ইন্টারফেস ইউআই ৪.০ এ থাকছে আকর্ষণীয় কিছু ফিচার। ফিঙ্গারপ্রিন্ট স্টাইল, উন্নত অপ্টিমাইজেশনের জন্য অ্যানিমেশন সহ লাইভ ওয়ালপেপার ও আপডেটেট নোটিফিকেশন বার কন্ট্রোল সেন্টার এর মধ্যে অন্যতম।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি