বুধবার, জুলাই ১৫, ২০২৬
30.9 C
Dhaka

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি বাজেটের বড় অংশ ব্যয় করছে সাইবার নিরাপত্তায়: সফোস রিপোর্ট

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি সফোস ‘দ্য ফিউচার অফ সাইবার সিকিউরিটি ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড জাপান’ নামের তাদের এক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। সফোস জরিপ কাজটি করেছে দ্য টেক রিসার্চ এশিয়া (টিআরএ) নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসেবে। প্রতিবেদনে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রমাগত সাইবার নিরাপত্তায় তাদের বাজেট বাড়াচ্ছে। ২০২২ সালের এসে প্রযুক্তি বাজেটের ১১ শতাংশই ব্যয় হচ্ছে সাইবার নিরাপত্তায়, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ বেশি।

এশিয়া প্যাসিফিক ও জাপানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা জোরদারে সাইবার হুমকি শনাক্তকেই মূল হিসেবে বিবেচনায় নেয়। আর এতেই খরচ করে বেশি। ২০২১ সালে বেশিরভাগ প্রতিষ্ঠান (প্রায় ৯০ শতাংশ) তাদের সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সাইবার হুমকি শনাক্ত করার কাজ করেছে। এদের মধ্যে ৮৫ শতাংশ বলছে, পদ্ধতিটি তাদের প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে সফোস র‍্যানসামওয়্যারের যে প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানে বলা হয়, এপিজে অঞ্চলের ৭২ শতাংশ প্রতিষ্ঠান ২০২১ সালে র‍্যানসামওয়্যার হামলার শিকার হয়েছে। যা আগের বছর ২০২০ সালের চেয়ে ৩৯ শতাংশ বেশি।

জরিপে অংশ নেয়া ৪৫ শতাংশ কোম্পানি বলছে, তারা গত ১২ মাসে তাদের তথ্য বা সাইবার নিরাপত্তায় কোনো পরিবর্তন আনেনি, যা তাদের তাদের সাইবার নিরাপত্তায় একটি পরোক্ষ নির্দেশ করে। তবে কখনও কখনও সাইবার নিরাপত্তায় অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের কৌশল পরিবর্তনের পেছনে চালিকাশক্তি হলো একটি সাইবার হামলা বা ব্রিচ বা লঙ্ঘন, যা একটি ‘আক্রমণ, পরিবর্তন, আক্রমণ, পরিবর্তন’ চক্রে পরিচালিত হয়। এই প্রবণতা অবশ্য ২০১৯ সাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে।

আগের সাইবার হামলা থেকে শিক্ষা নিয়ে প্রায় অর্ধেক বা ৪৯ শতাংশ প্রতিষ্ঠান বলছে, তারা আগামী ছয় মাসের মধ্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আনবে। সেই সঙ্গে তারা তাদের প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তায় আলোকপাত করে নিরাপত্তা বাড়াতে ব্যবস্থাপনা জোরদার করে পদক্ষেপ নেবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি