রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

নতুন অ্যাপল ওয়াচ এ থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজের চারটি মডেল ও তিনটি নতুন মডেলের আইপ্যাড উন্মোচন করবে অ্যাপল।

পাশাপাশি ৮ সিরিজের অ্যাপল ওয়াচ লঞ্চের সম্ভাবনা রয়েছে, যা বাজারে আসবে অ্যাপল ওয়াচ প্রো নামে। উন্মোচনের আগে নতুন এই ওয়াচ সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনের মতো অ্যাপল ওয়াচ প্রোতে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি, এতে ফোরজি-ফাইভজি নেটওয়ার্ক কানেকশন না থাকলেও ব্যবহারকারীরা কল বা মেসেজ এনাবেল করতে পারবেন।

এ জন্য ওয়াচটিতে থাকবে লো আর্থ অরবিট স্যাটেলাইট কানেক্টিভিটি।

বলা হচ্ছে, অ্যাপেল ওয়াচ প্রো মডেলে সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে থাকবে। অর্থাৎ, এতদিন যত অ্যাপেল ওয়াচ বাজারে এসেছে তার থেকে নতুন অ্যাপেল ওয়াচের ডিসপ্লে সাইজ বেশি হতে চলেছে। এই ডিভাইসে থাকবে একটি ফ্ল্যাট ডিসপ্লে। ৪৭ মিলিমিটারের কেসের মধ্যে থাকতে পারে এই ফ্ল্যাট ডিসপ্লে।

উন্মোচন হতে যাওয়া অ্যাপলের নতুন সাতটি ডিভাইস হলো- আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইপ্যাড ১০.২ (দশম প্রজন্ম), আইপ্যাড প্রো ১২.৯ (ষষ্ঠ প্রজন্ম) ও আইপ্যাড প্রো ১১ (চতুর্থ প্রজন্ম)।

১৬ সেপ্টেম্বর থেকে নতুন পণ্যগুলো কিনতে পারবেন গ্রাহক। আইফোন ১৪ প্রো কিনতে গুনতে হবে আগের মডেলের চেয়ে ১০০ মার্কিন ডলার বেশি, অর্থাৎ ১,১৯৯ মার্কিন ডলার। আইফোন ১৪ কিনতে খরচ করতে হবে ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১৪ ম্যাক্সের দাম পড়বে ৮৯৯ মার্কিন ডলার এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম হবে ১,২৯৯ মার্কিন ডলার।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি