বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ফোল্ডেবল ল্যাপটপ আনল আসুস

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস গত বুধবার ফোল্ডেবল ডিসপ্লের নতুন ল্যাপটপ উন্মোচন করেছে। ডিভাইসটির মডেল আসুস জেনবুক ১৭ ফোল্ড। ল্যাপটপটি চলতি বছরের শেষ দিকে বিশ্ব বাজারে বিক্রি শুরু হবে। শুধুমাত্র টেক ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

আসুস জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ১,৯২০ বাই ২,৫৬০ পিক্সেল। ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোল্ড করার সময় স্ক্রিনটির আকার কমে হবে ১২.৫ ইঞ্চি, যার রেজুলেশন ১,২৮০ বাই ১,৯২০ পিক্সেল।

উন্নত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর। গ্রাফিক্সের সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের ল্যাপটপে রয়েছে ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ।

আসুসের নতুন ল্যাপটপে ৩ডি নয়েজ সুবিধা রয়েছে এবং আইআর ফাংশনসহ ৫ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে। হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে। এছাড়া কোর্টানা এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টসহ থাকছে ইন-বিল্ট মাইক্রোফোন।

পাওয়ার ব্যাকআপের জন্য জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপে থাকছে ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি। স্ক্রিন ফোল্ড করা থাকলে ৯.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং খোলা থাকলে ৮.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাথে ইউএসবি টাইপ-সি ৬৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। আসুস এরগোসেন্স ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ছাড়া ল্যাপটপের ওজন ১.৫ কেজি এবং ব্লুটুথ কীবোর্ডের সাথে ওজন ১.৮ কেজি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি