বুধবার, জুলাই ১৫, ২০২৬
30.2 C
Dhaka

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাচনা

 
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস (PETER HAAS ) আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে তার বাংলাদেশ সচিবালয়ের দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে টেলিযোগাযোগখাতের অগ্রগতি সংক্রান্ত বিষয়াদি ছাড়াও রোহিঙ্গা ক‌্যাম্পে যোগাযোগের জন‌্য দূতাবাসের কর্মকর্তা- কর্মচারিদের মধ‌্যে টেলিযোগাযোগ সুবিধা সংক্রান্ত বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ‌্যকার বিদ‌্যমান ভাল সম্পর্কের উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে গত তের বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।
 
তিনি বলেন, আইটিইউ টেলিযোগাযোগখাতের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইটিইউ‘র সদস‌্যপদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র স্থাপনের মাধ‌্যমে কৃষিভিত্তিক এ দেশেটি ডিজিটাল বিপ্লবের বীজ বপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রোপন করা সেই বীজকে তার ১৮ বছরের শাসনকালে মহীরূহে রূপান্তর করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
 
রাষ্ট্রদূত ডিজিটাল সংযোগ বিকাশে বিশেষ করে দেশের টেলিযোগাযোগখাতসহ বিভিন্ন খাত বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষা প্রবর্তনে মোস্তাফা জব্বারের ভূমিকার প্রশংসা করেন। তিনি মন্ত্রীর ডিজিটাল প্রযুক্তিতে তার অভিজ্ঞতার নানা বিষয় নিয়ে কথা বলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি