মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

‘মাইটেল’ এর একমাত্র পরিবেশক বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: কর্পোরেট গ্রাহকদের টেলিকমিউনিকেশন চাহিদা মেটানোর জন্যই কানাডিয়ান প্রথম সারির টেলিকমিউনিকেশন সলিউশন প্রস্তুতকারক ব্র্যান্ড ‘মাইটেল’ কে বেছে নিয়েছে স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

ভাল মানের টেলিকমিউনিকেশন ডিভাইস এবং টেলিকমিউনিকেশন সফটওয়্যার সলিউশন দেশীয় কর্পোরেট সেক্টরে নিয়ে এসেছে মাইটেল। মাইটেল এবং স্টার টেকের সৌজন্যে ডরিন হোটেল এন্ড রিসোর্টে আগস্টের ২৩ তারিখে আয়োজিত ‘’মাইটেল পার্টনার মিট ২০২২’’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ডিরেক্টর জাহেদ আলী ভূঁইয়া, মাহবুব আলম রাকিব এবং মাইটেল চ্যানেল ডিরেক্টর আসিফ খান আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মাজদি আলবারামেহ।

দেশীয় শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ডিরেক্টর জাহেদ আলী ভূঁইয়া জানান , মাইটেল এর প্রযুক্তি পণ্য যথেষ্ট উন্নতমানের, আমাদের কর্পোরেট সেক্টরে সবসময় দরকার উন্নতমানের প্রযুক্তি পণ্য কারন আমরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি এবং ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব আর এই এগিয়ে যাবার জন্য দরকার সঠিক প্রযুক্তি পণ্য। আমি মনে করি মাইটেল এর পণ্য এবং সার্ভিস আমাদের কে তা প্রদান করতে পারবে।

মাহবুব আলম রাকিব জানান আমরা মনে করি গ্রাহক এর জন্য সঠিক এবং অসাধারণ গুনগত মান নিশ্চিত করতে পারা সকল প্রযুক্তিপণ্য বিপনন প্রতিষ্ঠানের মূলমন্ত্র হওয়া উচিৎ। আমাদের চেষ্টা সর্বদা গ্রাহককে সঠিক ও মানসম্মত পণ্য পৌঁছে দেয়া । আমি মনে করি মাইটেল গ্রাহকদের সব চাহিদা পূরণ করতে পারবে। কর্পোরেট সেক্টরে টেলিকমিউনিকেশন সেক্টরে টেলিকমিউনিকেশন কেন্দ্রিক পণ্য হিসেবে মাইটেল দেশীয় বাজারে অগ্রণী ভুমিকা রাখবে এমনটি প্রত্যাশা আমাদের, জানান মাইটেল চ্যানেল ডিরেক্টর আসিফ খান।

অনুষ্ঠানের এক পর্যায়ে মাইটেল রিজিওনাল ম্যানেজার মাজদি আলবারামেহ বলেন, ব্রান্ড হিসেবে ‘মাইটেল’ পশ্চিমা বিশ্বে বেশ পরিচিত, আমরা চেষ্টা করবো যাতে করে মাইটেল ব্রান্ড বাংলাদেশের কর্পোরেট সেক্টরে উন্নতমানের টেলিকমিউনিকেশন প্রডাক্ট এবং সার্ভিস প্রদান করতে পারে।

অনুষ্ঠানে ৭০ জন সিস্টেম ইন্ট্রিগেটর পার্টনার সহ স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং মাইটেল এর উচ্চপদস্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি