মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
28 C
Dhaka

ফ্রি ফায়ার গেমস খেলতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইলে রাতভর ফ্রি ফায়ার গেমস খেলায় বাবার শাসনে বিনয় বিশ্বাস (১৫) নামে ফরিদপুরের বোয়ালমারীতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে ও সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। থানায় বিনয়ের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকতো। এছাড়া রাতে বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ ব্যাপারে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে বসতঘর সংলগ্ন আম গাছে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় বিনয়। পরিবারের লোকজন তাকে কোথাও না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতে মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। –যমুনা.টিভি অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি