মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
34.7 C
Dhaka

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’তে সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির (ডিআইআইটি) উদ্যোগে গত ২২ আগস্ট ২০২২ রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে এক আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির প্রতিষ্ঠাতা ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যারয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’র গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’র অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বৈষম্যহীন, শোষণমুক্ত অসাম্প্রদায়িক রাস্ট্র গঠন করতে চেয়েছিলেন বলেই ৭১ এর পরাজিত শক্তিরাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের শাসনামলেই সমস্টিক উন্নয়নসূচক সমূহ উর্ধ্বমূখী থাকে আর ান্যরা রাস্ট্রক্ষমতায় এলে সমস্টিক উন্নয়নসূচক সমূহ নি¤œমুকী হয়ে যায়। তিনি বানরের তৈলাক্তবাঁশ বেয়ে উঠার সাথে এর তুলনা করে ক্রমাাগত উন্নয়নের ধারা গতিশীল রাখতে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন,  অনেকেই বলেন শিক্ষার মান পড়ে গেছে। কিন্তু আমি তা দেখি না। অনেকে বলেন রাজধানীতে শিক্ষার মান এক রকম, গ্রামে আরেক রকম। তাই যদি হতো তবে বিভিন্ন অলিম্পিয়ার্ডে শুধু ঢাকার শিক্ষার্থীরাই ভালো ফল করত। কিন্তু আমরা দেখছি এসব প্রতিযোগিতায় খুলনা, সিলেট ও জেলা পর্যায়ের শিক্ষার্থীরাও ভালো করছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ব র‌্যাংকিং এর মানদন্ডগুলির প্রতি বিশেষ মনোযোগী হওয়ার আহŸান জানান। 

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, আজ আমরা যেখানে অবস্থান করছি এর জন্য বঙ্গবন্ধুকে ১২ বছর কারাগারে থাকতে হয়েছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারন করে আমরা একটি মানবিক, আদর্শভিত্তিক কল্যাণ রাস্ট্র গঠন করতে চাই যেখানে সমতাভিত্তিক  সমাজ তৈরী হবে।

ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির প্রতিষ্ঠাতা ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান তার বক্তব্যে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম্পিউটারের উপর থেকে ভ্যাট টেক্স প্রত্যাহারের দূরদর্শী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সেদিনের সিদ্ধান্তই অঅজকে প্রধানমন্ত্রীকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করেছে। তিনি শিক্ষার্থীদের  ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক চাকরি বাজারের উপযোগী কওে নিেিজকে গড়ে তোলার আহŸান জানান।

অনুষ্ঠান শেষে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি