বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
24.6 C
Dhaka

বিটিআরসি কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার এর মোড়ক উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রথমবারের মত প্রকাশিত ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ ২০২২) নিউজলেটার ‘টেলিযোগাযোগ তথ্য কণিকা’র মোড়ক উন্মোচন করেছেন কমিশনের চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার। সোমবার বিকালে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে কমিশনের উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি তিন মাস অন্তর অন্তর প্রকাশিত নিউজলেটারে কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম, অর্জন, সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ ও ভবিষ্যত কর্মপরিকল্পনাসমূহের বিষয়াবলী  সন্নিবেশিত হবে এবং এর মাধ্যমে জনগণ ও খাতসংশ্লিষ্টরা টেলিযোগাযোগ খাতের  সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সর্ম্পকে জানার সুযোগ পাবে। তিনি আরো বলেন, বিটিআরসির কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক প্রকাশনা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির হালনাগাদ তথ্যচিত্র এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার সর্ম্পকে সময়োপযোগী দিক নির্দেশনা প্রদানে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমিশনের ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস) প্রকৈাশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, কমিশনার (লীগ্যাল এন্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন, মহাপরিচালক (প্রশাসন) মো: দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (সিস্টেমস এন্ড সার্ভিসেস) ব্রিগে: জেনা: মো: নাসিম পারভেজ, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামান, সচিব (বিটিআরসি) মো: নূরুল হাফিজ, বিভিন্ন বিভাগ/ডিরেক্টরেটের পরিচালকবৃন্দ ও মিডিয়া কমিউনিকেশন এন্ড পাবলিকেশন উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি