শুক্রবার, জুলাই ৩, ২০২৬
33.8 C
Dhaka

সহজ মারপ্যাচে ভোগান্তিতে রেলের যাত্রী, সিস্টেম পরিবর্তনের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: সহজ মারপ্যাচে ভোগান্তিও প্রতারণার শিকার হচ্ছে রেলের যাত্রী। অনলাইন টিকেট সিস্টেমে তাই পরিবর্তনের আহ্বান জানিয়েছে গ্রাহক স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দিন দিন রেলের যাত্রীর সংখ্যা বৃদ্ধি, দাঁড়িয়ে টিকেট কাটায় ভোগান্তি, কালোবাজারি বন্ধে ও হয়রানি প্রতিরোধে সরকার ডিজিটাল সেবায় অর্থাৎ অনলাইনে ঘরে বসে টিকিট কাটতে রেল সেবায় অনলাইন টিকিট সিস্টেম চালু করে। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কম বাংলাদেশ রেলওয়ের সাথে অনলাইন টিকেট বিক্রিতে যুক্ত হয়।

কিন্তু এই প্রতিষ্ঠানটি দায়িত্ব নেবার পর থেকেই নানা ধরনের অনিয়ম ও অভিযোগ করতে থাকে অনলাইন সেবা প্রাপ্তির যাত্রীরা।

বিশেষ করে গত ৬ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির অনলাইনে টিকিট কাটতে গিয়ে তার কাছ থেকে টাকা কেটে নিলেও টিকিট না দেওয়ায় সে প্রতারণার অভিযোগ এনে আন্দোলনের পাশাপাশি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। এবং গত বুধবারে ভোক্তা অধিদপ্তর রনির অভিযোগ এর সত্যতা প্রমাণিত করেন এবং সহজ ডট কম কে দুই লাখ টাকা জরিমানা করেন। আন্দোলনকারীর রনির রেল সেবা নিয়ে আরো বেশ কিছু অভিযোগ থাকায় তার আন্দোলন এখনও অব্যাহত রেখেছে।

আমাদের পর্যবেক্ষণে আমরা লক্ষ্য করি যে সহজ ডট কমে টিকিট প্রদানের ক্ষেত্রে যে মারপ্যাচ রয়েছে তা যাত্রীরা সহজে না বুঝার কারণে প্রতারনার অভিযোগ ও হয়রানির বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে যদি কোন গ্রাহক এর কাছ থেকে টিকিটের টাকা কেটে নেয়া হয় এবং টিকেট প্রদান করা না হয় তবে সেই গ্রাহককে ৭ থেকে ১০ দিনের মধ্যে কেটে নেওয়া টাকা ফেরত প্রদান করা হবে। কিন্তু অনেক গ্রাহকের কাছ থেকে টাকা কেটে নেওয়ার পর টিকিট না দেওয়ায় এবং তার কাছে অতিরিক্ত অর্থ না থাকায় জরুরি প্রয়োজনেও ওই যাত্রী অন্য কোন পরিবহনে যাত্রা করতে পারে না।

দেখা যায় একজন যাত্রী যখন অনলাইনে টিকিট কাটতে সহজ ডটকমের লগ ইন করে তখন তার তথ্য ফর্ম পূরণ করার পর সিট এর মূল্য বাবদ টাকা চাওয়া হয়। গ্রাহক টিকিটের মূল্য পরিশোধ অপশনে তার পিন নাম্বার দিলে টাকা কেটে নেয়া হয়। কিন্তু দেখা যায় তার টিকেটটি আর কনফার্ম হয়নি। কারণ হিসেবে অনুসন্ধান করে জানা যায় তার তথ্য পূরণ এবং অর্থ প্রদান করার ক্ষেত্রে তার সর্বোচ্চ সময়ে নির্ধারণিত ছিল ১৫ মিনিট। কিন্তু তার এই সময় অতিরিক্ত হওয়ায় সেই যাত্রী টিকিটটি পাচ্ছে না।

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাইডে প্রবেশ করতে সময় ক্ষেপণ, নেটওয়ার্ক দুর্বলতা, এবং অতিরিক্ত যাত্রীদের একই সাথে সাইটে প্রবেশ করার কারণে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় বেশিরভাগ যাত্রীদের লেগে যাচ্ছে। মূলত এ সকল বিরম্বনার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে টাকা কেটে নেয়া হলোও যাত্রীরা কাঙ্খিত টিকিট পাচ্ছে না। অনেক যাত্রীদের আবার অভিযোগ রয়েছে যে সহজ ডট কম নিজেই টিকেট ব্লক করে রেখে কালোবাজারিতে বিক্রি করছে। এই বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করতে পারে বলে আমরা মনে করি। তবে আমাদের পরামর্শ থাকবে সহজ ডট কম এর বর্তমান সিস্টেম পরিবর্তন করে আরও সহজতর করতে।

যেমন সাইটে প্রবেশ করার পর যাত্রী তার কাঙ্খিত আসন আগে নিশ্চিত করবে, তারপর তার কাছ থেকে সিটের মূল্য পরিশোধ করতে অর্থ চাওয়া হবে। অর্থ পরিশোধ এর সাথে সাথেই যাত্রীকে টিকিট কনফার্ম করতে হবে। অর্থ কেটে নেবার পর কোনভাবেই যাত্রীকে টিকিট থেকে বঞ্চিত করা যাবে না। আর যদি কোন কারণবশত নেটওয়ার্ক বা সিস্টেমে বিলম্ব দেখা যায় তাহলে তাৎক্ষণাৎ যাত্রীকে মেসেজ দিয়ে কারন ব্যাখ্যা করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সর্বশেষ

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নির্বাহী সদস্যকে বহিষ্কার

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এর সাংগঠনিক শৃঙ্খলা,...

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি