শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
28 C
Dhaka

এলো অত্যাধুনিক প্রযুক্তির অপো রেনো ফোর

টেকভিশন ডেক্স: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশে নিয়ে এলো তাদের সর্বাধুনিক স্মার্টফোন রেনো ৪। আজ অনুষ্ঠিত একটি গ্র্যান্ড অনলাইন লঞ্চিংয়ে স্মার্টফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়। অনলাইন লঞ্চ ইভেন্টটিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত এবং বিশিষ্ট বাংলাদেশী ফটোসাংবাদিক কেএম আসাদ।

পরিবর্তনশীল প্রযুক্তি বিশ্বের সাথে তাল মিলিয়ে অপো প্রতিনিয়তই যুগোপযোগী সব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ স্মার্টফোন রেনো ৪-এ আছে ৯০.৯ শতাংশ আসপেক্ট রেশিও ও ডুয়েল পাঞ্চ হোল ডিজাইনের ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেলের এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। উন্নত এআই স্মার্ট সেন্সরের মাধ্যমে ফোন স্পর্শ না করেই শুধুমাত্র হাতের ইশারায় নানান ফিচার ব্যবহার করা যাবে।

এছাড়া ৩০ ফ্রেম পার সেকেন্ডে ১০৮০ পিক্সেলের ভিডিও, আল্ট্রা স্টেডি ভিডিও ৩.০ থাকায় যেকোনো মুহূর্তের অনন্যসাধারণ ছবি তোলা যাবে।

অপো রেনো ৪-এ ব্যবহার করা হয়েছে কালার ওএস ৭.২। ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৮ জিবি র‍্যাম, অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ এবং ১২৮ জিবি রম। ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ এর মাধ্যমে মাত্র ২০ মিনিটে ফোনটির ৫০% চার্জ দেয়া যাবে।

দেশের বাজারে রেনো ৪ কেনা যাবে ৩৪,৯৯০ টাকায়।

ফোনটি বাজারে পাওয়া যাবে ১৩ আগস্ট থেকে। তবে গ্রাহকরা আজ (৮ আগস্ট ২০২০) থেকেই ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডার গিফট হিসেবে থাকছে অপোর সর্বশেষ ট্রু ওয়্যারলেস হেডফোন এনকো ডাব্লিউ১১।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি