মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে সক্ষম প্রযুক্তি আনছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক:  ধরুন, ছবি তুলছেন। কিন্তু নেই পর্যাপ্ত আলো। সেক্ষেত্রে আপনি কী করবেন? ফ্লাশ লাইট অন করে ছবি তুলবেন। তখন দেখা যায় ফ্লাশের আলোতে চোখ ধাঁধিয়ে যাবে কিংবা মুখে তেলতেলে ভাব দেখা যাবে।

আবার কম আলোতে ছবিও ভালো হবে না। অর্থাৎ আলোর তারতম্যের কারণে ভালো ছবিও নষ্ট হয়ে যায়।
যদি আলো নিজে নিজেই বুঝে যেত কখন, কোথায়, কেমন আলো প্রয়োজন এবং সেই অনুযায়ী আলো নিজের উজ্জ্বলতা কম বেশি করতো, তবে কেমন হতো?

স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এমন আলো এখন আর স্বপ্ন নয়, বাস্তব। স্মার্টফোনে অরা লাইট নামে এমন এক দুর্দান্ত প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। অরা লাইট হলো ভিভোর এক্সক্লুসিভ পোর্ট্রেট এলগরিদম যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এমন কি কম আলো বা অন্ধকারেও ছবির বিষয়বস্তুতে আলোর তীব্রতা পরিমাপ করতে পারে এই লাইট। প্রয়োজনে বুদ্ধিমত্তার সাথে আলোর তারতম্য দূর করে সঠিক টোন বজায় রাখতে সক্ষম। পাশাপাশি অসাধারণ আবহ সৃষ্টিতে বেশ পটু এই প্রযুক্তি।

এক্ষেত্রে অরা লাইট নামের সার্থকতা দেখা যাবে। কারণ ছবির বিষয়বস্তুর নিজস্ব সৌন্দর্যকে তুলে ধরবে অরা লাইট। এই লাইটের ভিতরে অবস্থিত তিনটি লাইট প্রয়োজনীয় আলো সরবরাহ করবে। ছবির টোনকে নষ্টকারী ফ্লাশের অনিয়ন্ত্রিত আলো থাকবে না। ফলে ছবির বিষয়বস্তু অধিক আলোতে নষ্ট হবে না। আবার রাতের আধাঁরেও নিজস্ব সৌন্দর্যকে বজায় রেখে দুর্দান্ত সব ছবি তুলতে পারবে এই নতুন প্রযুক্তি।

বাজেটের মধ্যেই নিত্যনতুন প্রযুক্তির সুবিধাসমৃদ্ধ স্মার্টফোন ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা দিয়ে আসছে ভিভো। খুব শীঘ্রই বাংলাদেশে স্মার্টফোনে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নিয়ে ভিভোর ভি সিরিজের ভি২৭ এবং ভি২৭ই স্মার্টফোন দুইটি যাত্রা শুরু করতে যাচ্ছে। এই দুইটি স্মার্টফোনেই পাওয়া যাবে অরা লাইট প্রযুক্তির সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি