শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
25 C
Dhaka

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট

দারাজ মলের সাথে এবার কেনাকাটার অভিজ্ঞতা হবে আরও আনন্দদায়ক

টেকভিশন২৪ ডেস্ক: ছয়শ’র বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের এক লাখের অধিক পণ্য নিয়ে গঠিত বৃহত্তম ব্র্যান্ড মল ‘দারাজ মল’ আজ (১৮ মে, ২০২২) থেকে দারাজ ওয়েবসাইট এবং অ্যাপে আয়োজন করছে দারাজ মল ফেস্ট। ক্যাম্পেইনটি চলবে আগামী ২৮ মে পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা আকর্ষণীয় অফার ও ডিলে দারাজমলের বিপুল পরিসরের পণ্যসামগ্রী কিনতে পারবেন।

দারাজ মল’এর লক্ষ্য গ্রাহকদের উদ্ভাবনী এবং প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতা প্রদানের জন্য সম্মিলিতভাবে কাজ করা। গ্রাহকদের কেনাকাটার উন্নত অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি প্ল্যাটফর্মটি আসল পণ্য বিক্রয় করে, এমন বিশ্বস্ত ব্র্যান্ডের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, দারাজ মল থেকে কেনাকাটার ক্ষেত্রে থাকছে ইজি রিটার্ন সুবিধা।

এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে, মেগা ডিলসের ভাউচারের মাধ্যমে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১২,০০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও, ক্যাম্পেইনে থাকছে ফায়ারওয়ার্ক ভাউচার এর মাধ্যমে সকল পণ্যের ওপর থাকছে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড়। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন (ক্যাম্পেইন চলাকালীন সময়ে একটি একক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা ও সর্বনিম্ন  ৫০০ টাকার পণ্য ক্রয়ে ২০০ টাকা)। ক্যাম্পেইনকে গ্রাহকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে থাকছে মিস্ট্রি বক্স, শেক শেক ফর ডাবল টাকা ভাউচার, সারপ্রাইজ ফ্রি শিপিং আওয়ার সহ আরো অনেক আকর্ষণীয় অফার।

ক্যাম্পেইনটির কো-স্পন্সর হিসেবে রয়েছে লোটো, বাটা, ডেটল, স্টুডিও এক্স, রিয়েলমি ও ডাভ। ব্র্যান্ড পার্টনারদের মধ্যে রয়েছে ভিট, রিবানা, ফোকাল্যুর, মোশন ভিউ, হায়ার, লিভিংটেক্স, ফার্নিকম, এফোরটেক, লজিটেক, মটোরোলা ও ইনফিনিক্স। গ্লোবাল ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ব্লুওয়াও ও বেসুস। ক্যাম্পেইনটির নন-কমার্শিয়াল পার্টনার হচ্ছে চরকি, প্রিভে স্যালোন, এলিগ্যান্ট মেকওভার এবং গালা মেকওভার।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজ মলে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহের বিস্তৃত পরিসরের পণ্য। গ্রাহকদের কেনাকাটায় সন্তোষজনক অভিজ্ঞতা প্রদানে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, দারাজ মল ফেস্টের অসাধারণ ডিলগুলো আমাদের আগের ক্যাম্পেইনগুলোর মতোই গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া পাবে।”

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “দারাজ মল ফেস্ট আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাহকদের আকর্ষণীয় অফার এবং ডিলের মাধ্যমে কেনাকাটার উন্নততর অভিজ্ঞতা প্রদান করা। অসংখ্য ব্র্যান্ড ও পণ্যের মধ্য থেকে নিজের পছন্দের পণ্যগুলো বেছে নেওয়ার সুযোগ থাকায় আমাদের গ্রাহকরা পুরো ক্যাম্পেইন জুড়ে দারাজ মল থেকে কেনাকাটা সত্যিই উপভোগ করবেন।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি