বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
29.2 C
Dhaka

বাক্কোর নামের পরিবর্তন এবং নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষেক সম্পন্ন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) গত বুধবার ১৩ই এপ্রিল ২০২২ রাজধানীর রাওয়া কনভেনশন হলে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের অভিষেক অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের আয়োজন করে । অনুষ্ঠানে বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন, নতুন এই পরিষদে সভাপতি জনাব ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পদক জনাব তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন এবং বাক্কো নতুন নামে আত্মপ্রকাশ করে ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নব-নির্বাচিত সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বিপিও শিল্পের ব্যাপ্তি এখন শুধুমাত্র কল সেন্টারে সীমাবদ্ধ নয়, সরকারের সহযোগিতা, বাক্কোর তত্ত্বাবধায়ন এবং বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলোর নিরলস প্রচেষ্টায় বর্তমানে বিপিও শিল্প বহুলাংশে বাড়ছে । একইসাথে বিপিও শিল্পে কাজের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে । তাই বাক্কো এখন থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং হিসেবে পরিচিত হবে । বাক্কোর নতুন কার্যনির্বাহী পরিষদ স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল সদস্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সামনে এগিয়ে চলবে । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি । তিনি বলেন, বিপিও খাতে ৬৫০০০ দক্ষ জনশক্তি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে বাক্কো । তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে বাক্কোর অবদান প্রশংসনীয়, তিনি বাক্কোর নতুন কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং বাক্কোর উত্তরোত্তর উন্নতি কামনা করেন । একইসাথে তিনি বাক্কোর নতুন নামের উদ্বোধন ঘোষণা করেন । পূর্বে বাক্কো পরিচিত ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং হিসেবে কিন্তু এখন থেকে পরিচিত হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং হিসেবে । অর্থাৎ কলসেন্টারের স্থলে কন্ট্যাক্ট সেন্টার ব্যবহৃত হবে । ভিডিও বার্তায় বাক্কোর নতুন কার্যনির্বাহী পরিষদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় । এছাড়া শিক্ষাব্যবস্থায় বিপিও সংযোজন এবং বিপিও শিল্পের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি ।

অনুষ্ঠানে ঘোষণা করা হয় দুই বছর মেয়াদে ১২ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নাম । ২০২২-২৪ মেয়াদের নতুন পরিষদে সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পদক তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন ।

এছাড়াও জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তানজিরুল বাসার এবং জনাব মোঃ আমিনুল হক হয়েছেন অর্থ সম্পাদক । পরিচালক হিসেবে নির্বাচিত হন রাশেদ নোমান, আবু দাউদ খান, ডা. তানজিবা রহমান, কাওসার আহমেদ, মুসনাদ ই আহমেদ এবং মোঃ ফজলুল হক ।

বাক্কোর সাধারণ সম্পদক তৌহিদ হোসেন বলেন, প্রতিটি সদস্যের উন্নয়নের মাধ্যমেই বিপিও শিল্পের উন্নয়ন সম্ভব । বাক্কোর লক্ষ্য পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে সকল বাধা-বিপত্তি জয় করে এগিয়ে চলবো । কল থেকে কন্ট্যাক্ট করার উদ্দেশ্যেই হচ্ছে এখন শুধুমাত্র ফোনের মাধ্যমে কাস্টমার সার্ভিস দেওয়া হয়না, তারসাথে সোশ্যাল মিডিয়া চ্যাটিং, এসএমএস সহ অনেক সার্ভিস একসাথে করে এখন কাস্টমারকে সার্ভিস দেওয়া হয় ।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে সহযোগিতা করে প্লাটিনাম স্পন্সর লিংক থ্রি টেকনোলজিস লিমিটেড; গোল্ড স্পন্সর-দারাজ, সিলভার স্পন্সর এডিএন টেলিকম লিমিটেড, ফাইবার অ্যাট হোম লিমিটেড, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড, স্কাইটেক সলিউশন, দ্যা কাউ কোম্পানি লিমিটেড ।

বাক্কোর সদস্য কোম্পানির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসমূহের উচ্চপদস্থ কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসমূহের নেতৃবৃন্দ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের উপস্থিত সদস্যবৃন্দ এবং গণমাধ্যমসমূহের প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ প্রদান করেন বাক্কোর জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব মোঃ আবুল খায়ের।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাক্কোর সদস্য প্রতিষ্ঠান থেকে মির্জা আফরিন ফাতিমা লুশা প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢুলি।

অনুষ্ঠানে বিপিও শিল্প তথা দেশ ও জাতির অর্থনৈতিক সমৃদ্ধি ও মঙ্গল কামনায় করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । পরিশেষে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি