বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্য হলেন কাজী মনিরুল কবির

spot_img

‘ফোর্বস টেকনোলজি কাউন্সিল’ হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে কেবলমাত্র বিশ্বমানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং প্রযুক্তি উদ্যোক্তারাই এর সদস্য হবার সুযোগ পেয়ে থাকেন। উদীয়মান বাজারের প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে কাজী মনিরুল কবিরকে সদস্যপদ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

টেকভিশন ডেক্স: ‘ফোর্বস টেকনোলজি কাউন্সিলে’র সদস্যপদ লাভ করলেন প্রযুক্তি উদ্যোক্তা এবং দুবাই ভিত্তিক ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি ‘স্পাইডার ডিজিটাল ইনোভেশন’ (www.spiderdigital.io) এর প্রতিষ্ঠাতা কাজী মনিরুল কবির। কেবলমাত্র বিশ্বমানের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা ও উদ্যোক্তারাই প্রতিষ্ঠানটির সদস্য হবার সুযোগ পেয়ে থাকেন।

অভিজ্ঞতার গভীরতা ও বৈচিত্র্যের ভিত্তিতে একটি পর্যালোচনা কমিটি কাজী মনিরুল কবিরকে নিরীক্ষাপূর্বক নির্বাচন করেন। এক্ষেত্রে সফলতার সাথে ব্যবসায়িক প্রবৃদ্ধির নিয়ামকগুলোকে প্রভাবিত করার ট্র্যাক রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য এবং সম্মান অর্জনের মতো বিষয়গুলো তাকে মর্যাদাপূর্ণ এই সদস্যপদ পেতে সহায়তা করেছে।

“কাজী মনিরুল কবিরকে এই সম্প্রদায়ে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিতবোধ করছি”, বলছিলেন ফোর্বস কাউন্সিলের প্রতিষ্ঠাতা স্কট গার্বার। তিনি আরও বলেন, “ফোর্বস কাউন্সিলে আমাদের লক্ষ্য হলো- প্রতিটি শিল্পখাতের প্রমাণিত নেতাদেরকে একত্রিত করা এবং সামাজিক মূলধন-চালিত এমন একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা, যা আমাদের প্রতিটি সদস্যের পেশাগত দক্ষ বাড়ানোর পাশাপাশি সারাবিশ্বের ব্যবসাক্ষেত্রে বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে।“

কাউন্সিলের সদস্য হিসাবে মনিরুল কবির এখন থেকে ফোর্বসের ব্যক্তিগত ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের সাথে সংযুক্ত থাকার পাশাপাশি তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। এছাড়া ফোর্বস ডটকমের (Forbes.com) মূল ব্যবসায়িক নিবন্ধগুলোতে নিজস্ব বিশেষজ্ঞ অন্তর্দৃষ্টি তুলে ধরার পাশাপাশি অন্যান্য বিশেষজ্ঞদের সাথে মিলে ওয়েবসাইটে প্রকাশিত প্রশ্নোত্তর প্যানেলগুলোতে অবদান রাখার জন্য তাকে একটি পেশাদার সম্পাদকীয় দলের সাথে কাজ করার আমন্ত্রণ জানানো হবে।

ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্যপদ প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাজী মনিরুল কবির বলেন, “ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্য হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। বিশ্বের অন্যতম এক্সক্লুসিভ থিঙ্কট্যাঙ্ক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এই সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত থেকে অবদান রাখার পাশাপাশি অনেক কিছু শিখতে পারবো বলে আশা রাখি। দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের সামাজিক কল্যাণে প্রযুক্তিকে কাজে লাগানোই আমার লক্ষ্য।

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলালিংক, গ্রামীণফোন, গুগল সহ খ্যাতনামা আরও অনেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন কাজী মনিরুল কবির। ২০১২ সাল থেকে পরবর্তী দুই বছর বাংলাদেশ ও সিঙ্গাপুরে তিনি গুগলের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করেন। এরপর ২০১৫ সালে দুবাইতে প্রতিষ্ঠা করেন ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি ‘স্পাইডার ডিজিটাল ইনোভেশন’।

এছাড়া আলটাম ইনফ্রাটেক লিমিটেড নামের আরও একটি কোম্পানি আছে তার। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রথম বাংলাদেশী প্রোগ্রামেটিক অ্যাড নেটওয়ার্ক ‘পার্পলপ্যাচ’ এর সহ-প্রতিষ্ঠাতাও বটে। প্রযুক্তি ব্যবসার পাশাপাশি বর্তমানে তিনি এইচটিপুল (Httpool) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি