শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.1 C
Dhaka

সোর্সকোড ছাড়াই সফটওয়্যার কপিরাইট সম্ভব

টেকভিশন প্রতিবেদক: সাহিত্য ও সংস্কৃতি ক্যাটাগরিতে থাকলেও সফটওয়্যারের স্বত্ব নিবন্ধনে সোর্স কোর্ড জমা না রেখে কেবল ডেমো উপস্থাপনের মাধ্যমেই দেশে কপিরাইট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কপিরাইট অফিসের নিবন্ধক জাফর রাজা চৌধুরী।

সোমবার (২০ জুলাই) রাতে সফটওয়্যার কপিরাইট নিয়ে আয়োজিত সেমিনার কপিরাইট রেজিষ্ট্রেশন; সফটওয়্যার পার্সপেকটিভি (Copyright Registration : Software Perspective) ওয়েবিনিয়ারে দেওয়া বক্তব্যে এ কথা বলেন বক্তারা। যৌথভাবে এই ওয়েবিনিয়ারের আয়োজন করে এরিনা এক্সিলেন্স ও ম্যাটরস ডট কম।

ওয়েবিনিয়ারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কপিরাইট অফিসের নিবন্ধক জাফর রাজা চৌধুরী। এসময় সংযুক্ত ছিলেন বাংলাদেশ কপিরাইট অফিসের উপ নিবন্ধক মুহাম্মদ রায়হানুল হারুন ও লিগ্যাল এইড সার্ভিস প্রোভাইডার ব্যারিস্টার ওলোরা আফরিনসহ আরও অনেকে। জাফর রাজা চৌধুরী বলেন, নিবন্ধনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের জন্য সোর্স কোর্ডের পরিবর্তে সফটওয়্যারের বৈশিষ্ট্য জমা নেওয়া হচ্ছে। একইসঙ্গে পেটেন্ট প্রক্রিয়া সহজ করতে পেটি পেটেন্ট পলিসি আইনে সংযোজন করা হচ্ছে। অপরদিকে মেধাসত্ত্বর মূল্যায়ন পদ্ধতি নিয়ে দেশের সফটওয়ার নির্মাতাদের সংগঠন বেসিস একটি গাইড লাইন তৈরি করছে জানিয়ে সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবির বলেছেন, শিগগিরই এই খসড়া গাইডলাইন সরকারের কাছে জমা দেওয়া হবে।

পাশাপাশি অনলাইনেও শুরু করা হবে আইনি পরামর্শ সেলের কার্যক্রম। তিনি আরও বলেন, এসময় স্বত্ব যেন কেউ কপি করতে না পারে সেজন্য যেসব ফেসবুক পেজ থেকে আয় তার মালিকানা যাতে বেহাত না হয় সেজন্য কপিরাইটের পরামর্শ দেন তিনি। ম্যাটরস ডট কমের প্রেসিডেন্ট মোস্তাইন বিল্লাহর সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ কপিরাইট অফিসের উপ নিবন্ধক মুহাম্মদ রায়হানুল হারুন জানান, সফটওয়্যার কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য সোর্স কোড প্রিন্ট আউটের কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক হাজার টাকা ফি দিয়ে সফটওয়্যার এর দুই সেট সিডি/ডিভিডি জমা দিলেই হবে। পেন ড্রাইভ গ্রহণযোগ্য নয়। আর মোবাইল অ্যাপের ক্ষেত্রে অফিসে এসে এর ডেমো দেখাতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি