শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
30 C
Dhaka

সাকিব আল হাসান এর হাতে অরেঞ্জ বাক্সে কী?

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের জান ও প্রাণ সাকিব আল হাসান। তার অসাধারণ অল-রাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা জয় করেছে টিম টাইগার্স। প্রোটিয়া বধের পরদিন বিশ্বসেরা অলরাউন্ডার তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন।  ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সোফায় বসে আছেন, সামনে টেবিলের ওপর অরেঞ্জ রিবন দিয়ে পেঁচানো সাদা একটি বক্স; পাশে আছে একটি ফ্লাওয়ার বুকে। ভিডিও’র শুরুতেই দেখা যায় সাকিব জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য হাসিমুখে  সবাইকে ধন্যবাদ দিচ্ছেন; অপো’র পক্ষ থেকে পাঠানো গিফটগুলো দেখে তিনি অত্যন্ত খুশি হন । বিশেষ করে, তিনি যখন অরেঞ্জ রিবনে পেঁচানো সাদা বক্সটি খুলেন তখন ভেতর থেকে একটি অরেঞ্জ আলোর রশ্মি তার মুখে ছড়িয়ে পড়ে এবং তিনি চমকে যান। এ গিফটি আসলে কি? এ আলোটি কি অপো’র নতুন ফ্যান্টাস্টিক স্মার্টফোন থেকে ছড়িয়ে পড়ে তার মুখকে আলোকিত করেছে?     

দুবাইয়ে সংক্ষিপ্ত সফর শেষ করে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যায় সাকিব আল হাসান।

দুবাই যাওয়ার আগে ও সেখানে পৌঁছে ফেসবুকে তিনটি পোস্ট দেন সাকিব আল হাসান। এ তিনটি পোস্টেই তিনি বিশেষ কিছুর ইঙ্গিত দেন। তিনি সম্ভবত অরেঞ্জ রঙের রিবন দিয়ে পেঁচানো সাদা বক্সের ভেতরে থাকা জিনিসটি কি তারই ইঙ্গিত দিয়েছেন।  দুবাই যাওয়ার আগে বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছে সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন, যার শিরোনাম ছিলো ‘ফ্যান্টাস্টিক ট্যুর স্টার্টেড উইথ অপো’। দুবাই পৌঁছে সমু্দ্রের তীরে এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সাকিব তার ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে আরেকটি ছবি পোস্ট করেন যার ক্যাপশন ছিলো ’ হোয়াট আ ফ্যান্টাস্টিক সানি ডে উইথ আ নাইস ভিউ’। এখানেই শেষ নয়, নয়নাভিরাম সবুজ মাঠে সাকিবকে দেখা যায় ফিল্ডিং প্রশিক্ষণ করছেন এবং ক্যাচ ধরার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, যার ক্যাপশন ছিলো ‘দ্য প্লেস ইজ সো ফ্যান্টাস্টিক দ্যাট আই স্পেন্ট সাম গ্রেট মোমেন্টস।’

এ পোস্টগুলো বিশেষ কিছুর ইঙ্গিত প্রদান করেন! জন্মদিনের গিফট হিসেবে অরেঞ্জ রঙের রিবন দিয়ে পেঁচানো সাদা বক্সের ভেতরে আসলে কি আছে? বাংলাদেশের সাবেক অধিনায়ক কি নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন? তা হয়তো দর্শকরা অচিরেই জানতে পারবেন!

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি