বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

মোবাইল এক্সেসোরিজ ‘ওরাইমো’র পার্টনার্স মিট ২০২২-এ সেরাদের পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৩শে মার্চ ২০২২ইং, গাজিপুরের অভিজাত এক রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশের বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো” এর পার্টনার্স মিট।

দুইদিন ব্যাপী এই অনুষ্টানে উপস্থিত ছিল ওরাইমো এর কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়ান জিয়াং, কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার, ওরাইমো বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটার এর কর্মকর্তা, সারা দেশে থেকে আসা ওরাইমো এর ৮০ জন পরিবেশক এবং ওরাইমো বাংলাদেশের কর্মীবৃন্দ। 

ওরাইমো একটি চীন ভিত্তিক স্মার্ট এক্সেসোরিজ কোম্পানি, বিশ্বের ৬০টিরও বেশি দেশে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। ওরাইমো বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। মোবাইল ফোনের চার্জার, চার্জিং ক্যাবল, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, তারবিহীন ইয়ারফোন, স্মার্টওয়াচসহ সকল প্রায় ৫০টি মডেলের পণ্য আছে এখন ওরাইমো বাংলাদেশের পণ্যের তালিকায়।

ওরাইমো এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার।
তিনি বলেন, “ওরাইমো একটি ইন্টারন্যাশনাল স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সাফল্যের সাথে ব্যবসা করে আসছে। ওরাইমো বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিলো একটি উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা।

বর্তমানে ৬৪টি জেলাতে আমাদের প্রায় ১১০টি পরিবেশক রয়েছে। বিশ্ব মানের এক্সেসোরিজ দেশের মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।“
বাজার ঘুরে তার বক্তব্যের সত্যতা পাওয়া যায়, মোবাইল এক্সেসোরিজ বিক্রয় করে এমন দোকানে চোখে পড়ছে ওরাইমো ব্র্যান্ডের পণ্য। বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ওরাইমো এখন বেশ জনপ্রিয় একটি এক্সেসোরিজ ব্র্যান্ড। ওরাইমো পণ্যের গুণগুত মান, দাম এবং সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ১২ মাসের বিক্রয়োত্তোর সেবার জন্যই ক্রেতারা ওরাইমো এর প্রতি আগ্রহ দেখাচ্ছে।

ওরাইমো এর কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়ান জিয়াং বলেন, ওরাইমো টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের মতো ট্রানশন গ্রুপের একটি ব্র্যান্ড। ইতিমধ্যে দেশের মানুষের কাছে আমরা জায়গা করে নিয়েছি। আমরা আশা করছি দেশের মানুষের ভালো মানের স্মার্ট এক্সেসোরিজের চাহিদা আমরা মিটাতে সক্ষম হবো।

এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেরা পরিবেশকদের হাতে পুরষ্কারও তুলে দেয়া হয়। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি