বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা ফোর্ড সাবকমপ্যাক্ট এসইউভি ক্রয়ে বিশাল ছাড় পাবে

অরেঞ্জ ক্লাব সদস্যরা পাচ্ছেন ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়াম (ইকোবুস্ট)– এর উপর বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সস্প্রতি বিখ্যাত মোটর কোম্পানি ফোর্ড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, অরেঞ্জ ক্লাবের সদস্যরা ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়াম (ইকোবুস্ট)– এর উপর বিশেষ ছাড় পাবেন। বাংলালিংক- এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জেইন জামান এবং ফোর্ড বাংলাদেশ-এর এজি অটো ডিভিশনের অপারেশন ডিরেক্টর ইউসুফ আমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজি অটো ডিভিশনের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ, এজি অটোমোবাইলস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) শিহাব উল আলম এবং বাংলালিংক- এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার ও প্লাটিনাম সদস্যরা এই সাবকমপ্যাক্ট এসইউভি কেনার সময় ২ লাখ টাকার আকর্ষণীয় ছাড় পাবেন। অফারটি পেতে “BLFORD” টাইপ করে 2012-এ টেক্সট পাঠাতে হবে। ফিরতি এসএমএসটি গাড়ি ক্রয়ের সময় দেখালে, গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে আরও জানতে গ্রাহকদের বাংলালিংক ওয়েবসাইটে যেতে হবে।

বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জেইন জামান বলেন, “আমরা গ্রাহকদের প্রতি সবসময় কৃতজ্ঞ। তাদের ধারাবাহিক আস্থা আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়াম (ইকোবুস্ট) কেনার সময় অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য একটি বিশাল ছাড়ের সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যেসব গ্রাহক এই ধরনের পারফরম্যান্স ফ্যামিলি গাড়ি খুঁজছেন, এই বিশেষ ছাড় তাদের কাজে আসবে।”

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে কাজ করে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি