মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

উপায় এর ‘ক্যাশ কালেকশন’ সেবা নেবে পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: পাঠাও লিমিটেড এর অঙ্গপ্রতিষ্ঠান পাঠাও কুরিয়ারকে ক্যাশ কালেকশন সেবা প্রদান করবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। সম্প্রতি উপায় হেড অফিসে উপায় ও পাঠাও এর মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হোসেন এবং পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় পাঠাও কুরিয়ার সার্ভিসের ৫৩ টি পয়েন্ট থেকে দৈনিক ক্যাশ কালেকশন করবে উপায়।

অনুষ্ঠানে উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন বলেন, “পাঠাও কুরিয়ারকে ক্যাশ কালেকশন সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সেবা পাঠাও কুরিয়ারের ক্যাশ ম্যানেজমেন্টকে আরও কার্যকরী ও স্বাচ্ছ্যন্দময় করবে। আশা করছি, এই চুক্তির মাধ্যমে উপায় ও পাঠাও এর সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে।”

চুক্তি স্বাক্ষর বিষয়ে পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, “এই চুক্তির মাধ্যমে একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন দক্ষ ও নিরাপদ প্ল্যাটফর্মের সেবা নিতে পারবে পাঠাও কুরিয়ার। আমার বিশ্বাস, এর ফলে পাঠাও এর ব্যবসায়িক কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে।”

আরও পডুন- বাংলাদেশের ওয়ালটন এবার ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে উপায় এর গ্রাহক সংখ্যা ৫০ লাখ এবং দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

দেশীয় প্রতিষ্ঠান পাঠাও যাত্রা শুরু করে ২০১৫ সালে। রাইড শেয়ারিং সেবায় নেতৃত্ব দেওয়ার পর এই ডিজিটাল প্ল্যাটফর্মের সেবা বিস্তৃত হয়েছে ফুড ডেলিভারি, কুরিয়ার এবং ই-কমার্স লজিস্টিকস খাতে। বর্তমানে প্রায় ৮০ লাখ গ্রাহক, ৩ লাখ চালক ও ডেলিভারি এজেন্ট, ৩০ হাজার মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্টের বিশাল নেটওয়ার্ক আছে পাঠাও এর।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি