রবিবার, নভেম্বর ২২, ২০২৬
25 C
Dhaka

এমএসআই ১২ প্রজন্মের নতুন দুটি মডেলের ল্যাপটপ উন্মোচন করল ইউসিসি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও এক যোগে যাত্রা করলো বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমএসআই এর ১২ প্রজন্মের ল্যাপটপ। এমএসআই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান ইউসিসি গতকাল অনুষ্ঠানিক ভাবে বাজারে ছাড়ে নতুন ল্যাপটপ দুটি।  

এমএসআই এর ১২ প্রজন্মের নতুন মডেলের ‘‘কাটানা জিএফ৬৬ ১২ইউডি’’ এবং ‘‘জিইএস স্টিল্থ জিএস৬৬ ১২ইউজিএস’’ ল্যাপটপ। ইউসিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এমএসআই ল্যাপটপের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে ইউসিসি’র ডিজিএম (চ্যানেল সেলস) শাহীন মোল্লা, এজিএম (হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট) জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র ম্যানেজার (প্রাডাক্ট ম্যানেজমেন্ট) নুরুল আলম ভুইয়া মিনার, এমএসআই প্রোডাক্ট ম্যানেজার (কাষ্টমাইজড সলিউশন) হুমায়ুন কবীর, মার্কেটিং স্পেশালিষ্ট (নোটবুক) ফারদিন হোসেন, চ্যানেল সেল্স ম্যানেজার (নোটবুক) ইসমাইল হোসেন ও ডেপুটি ম্যানেজার (প্রডাক্ট ম্যানেজমেন্ট) মনোজ কান্তি পাল উপস্থিত ছিলেন ।

কাটানা জিএফ৬৬ ১২ইউডি এবং জিইএস স্টিল্থ জিএস৬৬ ১২ইউজিএস ল্যাপটপগুলোতে রয়েছে উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। রয়েছে হাইব্রিড মাল্টিকোর ফিচার যা গেমিং ও মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে গ্রাহদের দিবে অভুতপুর্ব পারর্ফমেন্সের নিশ্চয়তা।

এছাড়া রয়েছে হাইব্রিড কোর আর্কিটেকচার,কুলার ট্রিনিটি+, ওয়াই-ফাই ৬জি জি+ টেকনোলজি, পিসিআইই জেন৪ এসএসডি, নাহিমিক অডিও টেকনোলজি, থান্ডারবোল্ট ৪, ট্রু কালার টেকনোলজি, ডাইনা সাউন্ড সিস্টেম এর মত আকর্ষণীয় সব ফিচার।

ল্যাপটপগুলো ইউসিসি এবং ইউসিসির নির্ধারিত সকল ডিলারশপে পাওয়া যাবে। পণ্যগুলোর দাম ও অন্যান্য বিষয় সম্পর্কে আরো জানতে: www.ucc-bd.com । 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি