বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.6 C
Dhaka

‘অল-ইন-ফাইভজি’ রিয়েলমি ৯ প্রো, থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর

টেকভিশন২৪ ডেস্ক: ৫জি স্মার্টফোনের ক্ষেত্রে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমি স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট লাইন রিয়েলমি’র নাম্বার সিরিজ, গত বছরের তৃতীয় প্রান্তিকে ৪ কোটি শিপমেন্টে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং এর মধ্য দিয়ে এমন কৃতিত্ব অর্জন করা বিশ্বের অন্যতম দ্রুততম স্মার্টফোন প্রোডাক্ট লাইনে পরিণত হয়েছে। প্রথম প্রো+ প্রোডাক্ট সহ রিয়েলমি’র নাম্বার সিরিজ শিগগিরই নতুন রিয়েলমি ৯ প্রো সিরিজ বিশ্ববাজারে উন্মোচন করবে। রিয়েলমি আরও ঘোষণা করেছে যে, রিয়েলমি ৯ প্রো সিরিজের সকল পণ্য হবে ৫জি।

মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোনগুলোর একটি রিয়েলমি ৯ প্রো+। অত্যাধুনিক প্রযুক্তি এবং মানসম্পন্ন ডিজাইনের পণ্য বিশ্বব্যাপী তরুণদের পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে সারা বিশ্বের তরুণদের জন্য বাজারে নিয়ে আসছে চমকপ্রদ ৫জি স্মার্টফোন। মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর যুক্ত প্রথম ফোনগুলোর তালিকায় থাকায় রিয়েলমি ৯ প্রো সিরিজ সকল ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ভারত, চীন এবং ইউরোপে শক্তিশালী প্রবৃদ্ধির সাথে তৃতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফাইভজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড ছিলো রিয়েলমি। বৈশ্বিক প্রবৃদ্ধির হার ১২১ শতাংশের তুলনায় বছর প্রতি ৮৩১ শতাংশ ফাইভজি স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বাজারের সবাইকে ছাড়িয়ে যেতে সক্ষম হয় রিয়েলমি।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি