শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
25 C
Dhaka

কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ চালু

দেশের খাদ্যশস্য ও কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাইচেইন অব্যাহত রাখতে বাংলাদেশের প্রথম উন্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ‘ফুড ফর ন্যাশন’ foodfornation.gov.bd চালু করা হয়েছে।

২৩ মে ২০২০ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক, এমপি উক্ত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এটুআই-এর টিম লীড (রুরাল ই-কমার্স) এবং হেড অব কমার্শিয়ালাইজেশন (আইল্যাব) রেজওয়ানুল হক জামি ‘ফুড ফর নেশন’-এর প্রেক্ষাপট, কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক উপস্থাপনা প্রদান করেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মহামারি করোনার কারণে শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষিপণ্যের স্বাভাবিক পরিবহণ এবং সঠিক বিপণন ব্যাহত হচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারছে না, আবার বিক্রি করে অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্যও পাচ্ছে না। বর্তমানে কৃষিপণ্যের বাজারজাত করা সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। তিনি বলেন, এ অবস্থায়, প্রান্তিক কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পেতে পারে এবং সেই সাথে ভোক্তারা যাতে তাদের চাহিদা মোতাবেক সহজে, স্বল্প সময়ে এবং সঠিক মূল্যে প্রয়োজনীয় খাদ্যশস্য ও কৃষিপণ্য পেতে পারে সে লক্ষ্যে ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, সারা দেশের খাদ্য ও কৃষিপণ্য ব্যবস্থাপনায় যে নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে তা মোকাবেলায় এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষিপণ্যের একটা বিরাট অংশ বিপণনের অভাবে প্রতিবছর অপচয় ও নষ্ট হয়। এ প্ল্যাটফর্মটি যথাযথভাবে কাজ করলে কৃষিপণ্যের অপচয়রোধেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের চাহিদা অনুসারে কৃষি পণ্যের উৎপাদন যথেষ্ট হলেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে। আবার ভোক্তাগণও সবসময় সঠিক মূল্যে তাদের চাহিদা মোতাবেক কৃষি পণ্য পাচ্ছে না। এর পেছনে অন্যতম কারণগুলো হলো- তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে কৃষকসহ সাধারণ জনগণের সঠিক জ্ঞান ও উপযুক্ত প্ল্যাটফর্মের অভাব, পরিবহন ব্যবস্থায় দৌরাত্ম্য, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয়ের অভাব এবং সার্বিকভাবে সঠিক ব্যবস্থাপনার অভাব। তিনি বলেন, এসকল সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ‘ফুড ফর ন্যাশন’ উন্মুক্ত প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

উল্লেখ্য, ‘ফুড ফর ন্যাশন’ বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষিপণ্য প্ল্যাটফর্ম। সারাদেশে ছড়িয়ে থাকা ‘একশপ’ এর নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি কৃষক থেকে শুরু করে বাজারজাতকারী, আড়ৎদার, বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিক ভোক্তা একই প্ল্যাটফর্মে পাবেন দেশব্যাপী দাম আর মানের যাচাই আর সরাসরি বাণিজ্যিক যোগাযোগের সুযোগ। সহজ ও মোবাইল বান্ধব ইন্টারফেসের এ প্লাটফর্মে ক্রেতা-বিক্রেতা রেজিস্ট্রেশন করে কৃষি জাতীয় সকল ভোগ্য ফসল বা সবজির ক্যাটাগরি নির্বাচন করে বিজ্ঞাপন দিতে পারবেন এবং কিনতে পারবেন। স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এখানে যুক্ত সবধরনের ক্রেতারা বিক্রেতার প্রোফাইলে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে শাকসবজিসহ সব কৃষিপণ্য ক্রয় বা তথ্য সংগ্রহ করতে পারবে। পণ্য ক্রয় করে মূল্য পরিশোধে ক্রেতা এবং বিক্রেতা তাদের সুবিধামতো মাধ্যম নির্বাচন করে লেনদেন করবেন। পরিবহণের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা নিজে দরদাম করে ব্যবস্থা করতে পারে অথবা একশপ ফুলফিলমেন্ট সেবাটি গ্রহণ করতে পারবেন। এই মার্কেটপ্লেসটি সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম, এর ব্যবহার করে ক্রয়- বিক্রয় বা বিজ্ঞাপন দেয়া যাবে বিনামূল্যে।

এছাড়া এটিতে কৃষি ব্যবসায়ীদের ডেটাবেইস, ফসল ও কৃষিপণ্যের দৈনিক বাজার দর এবং সহযোগিতার জন্য কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগ নম্বর থাকবে। উক্ত প্ল্যাটফর্মটি তৈরি ও সমন্বয়ের কাজ করছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। পাশাপাশি, আইডিয়া প্রকল্প বা স্টার্টআপ বাংলাদেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত তরুণ উদ্যোক্তা কোম্পানি-কৃষাণ, আই ফার্মার, ডিজিটাল আড়ৎদার, চালডাল, শপআপ, ট্রাক লাগবে, সহজ ট্রাক এবং পাঠাওসহ প্রায় ১২টি তথ্যপ্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠান এ প্ল্যাটফর্মে সেবা প্রদানের লক্ষ্যে সংযুক্ত থাকবে। আইসিটি বিভাগের এটুআই-এর ‘একশপ’ উদ্যোগ ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্মটির সহায়তায় সংশ্লিষ্ট খাদ্যশস্য ও কৃষিপণ্যের কেনাবেচার জন্য প্রয়োজনীয় সহায়তা করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি