বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

২২ লাখ ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জুলাই মাসে ২২ লাখ ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। অ্যাপসটি প্রতি মাসে নতুন আইটি নিয়মের অধীনে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মের নির্দেশিকা লঙ্ঘনের জন্য ১ মাসে ২২ লাখ ১০ হাজার ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে সকল ব্যবহারকারীরা প্রতিষ্ঠানের নীতি এবং নির্দেশিকা অনুসরণ করেন না, তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে। এমন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, যারা মিথ্যা তথ্য, ভুয়া লিংক আদান-প্রদান করে। একই সঙ্গে ভারতের আইন ভেঙেছেন এমন সব গ্রাহকের অ্যাকাউন্টও।

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানান, যেসব মেসেজিং অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষা রয়েছে সেই সব অ্যাপের মধ্যে অপব্যবহার প্রতিরোধে সব চেয়ে বড় ভূমিকা রাখে হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের সুরক্ষিত রাখতে, বিগত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ছাড়াও আরও অনেক প্রযুক্তি যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতেই আমরা বাধ্য হয়েছি অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে।

একই অভিযোগে, চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হয় ১৯ লাখ অ্যাকাউন্ট, এপ্রিলে ১৬ লাখ অ্যাকাউন্ট এবং মার্চ মাসে ১৮ লাখ ৫ হাজারের বেশি অ্যাকাউন্ট।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। টেক্সট মেসেজের পাশাপাশি অডিও এবং ভিডিও বার্তা, ভয়েস রেকর্ড, ছবি এমনকি আজকাল টাকাও পাঠানো যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি