বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়াস্থ সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পন করে ই-ক্যাব পরিবার

টেকভিশন২৪ ডেস্ক: ৩ আগস্ট বুধবার ২০২২ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়াস্থ সমাধিসৌধ পুষ্পমাল্য অর্পন ও দোয়ায় অংশ নেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা। ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের নেতৃত্বে নির্বাহী পরিষদ সদস্য ও দাপ্তরিকদের একটি দল এতে অংশ নেন। প্রায় ২ ঘন্টা অবস্থান করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও অন্যান্য স্থাপনা পরিদর্শন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ই-ক্যাব প্রেসিডেন্ট।

মোনাজাত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, শোকের মাস শুরু হয়েছে। যে মাসে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল ঘাতকেরা। এই পাপ হয়তো আমাদের কোনোদিন মোচন হবে না। কিন্তু বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের এই আত্মত্যাগকে সম্মান, মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমাদের স্বীকার ও স্মরণ করতে হবে। এজন্য ই-ক্যাবের নির্বাহী কমিটির সদস্যরা আজ এই ঐতিহাসিক স্থানে তথা বঙ্গবন্ধুর সমাধীসৌধে এসে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করেছি।

শমী কায়সার ছাড়াও উপস্থিত ছিলেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দীন শিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সহ সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদ রহমান, পরিচালক ইলমুল হক ও পরিচালক শাহরিয়ার হাসান।

মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নওয়াব আলী। অনুষ্ঠান সমন্বয় করেন ই-ক্যাবের নির্বাহী পরিচালক (দাপ্তরিক) জাহাঙ্গীর আলম শোভন। এসবম বঙ্গবন্ধু সমাধিসৌধের কিউরেটর এবং টুঙ্গিপাড়া নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।

গত ১৮ জুন ই-ক্যাবের ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে তিনটি প্যানেলসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। এবং সংঘবিধি অনুযায়ী ৯ জন নির্বাচিত হোন। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি