মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

বাংলাদেশী তথ্যপ্রযুক্তিবিদ সুইডেন ক্রিকেটবোর্ড সচিব

টেকভিশন২৪ ডেস্ক: প্রথম বাংলাদেশি সুইডিশ নাগরিক হিসেবে দেশটির ক্রিকেট বোর্ড (Svenska cricketförbundet) (www.cricket.se) সদস্য ও সচিব নির্বাচিত হয়েছেন সুইডেনের লজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান। গত ১৯ মার্চ স্টকহোমে একটি বার্ষিক সভায় উপস্থিত ৬১ বোর্ড সদস্যের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল। নির্বাচনে আতিকুর রহমান ও তার প্যানেল ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আজ ২০ মার্চ ক্রিকেট বোর্ডে দায়িত্ব গ্রহণ করেছেন এই তথ্যপ্রযুক্তিবিদ।

ফলে ২০২৩-২৪ বছরের জন্য সুইডিশ ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসাবে আতিকুর সুইডেনে ক্রিকেটের প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধূলার মান উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখবেন। দেশটির ক্রিকেট খেলায় অংশগ্রহণ বাড়ানো এবং দর্শকদের কাছে খেলাটিকে জনপ্রিয় করার কৌশল ও উদ্যোগ গ্রহণে তিনি পরিচালনা বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর করতে আতিকুর রহমান ২০১০ সালে বাংলাদেশ থেকে সুইডেনে পাড়ি জামান। তবে বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে ক্রিকেটে জড়িত থাকার কারণে আতিকুর অনেক অভিজ্ঞতা ও দক্ষ। আতিকুর এর আগে সুইডেনের বোরস ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বোর্ড চেয়ার‌ম্যান নির্বাচিত হওয়ার পর আতিকুর রহমান বলেছেন, “আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরে রোমাঞ্চিত এবং সুইডেনে ক্রিকেট খেলার বিকাশ অব্যাহত রাখতে সুইডিশ ক্রিকেটের সাথে কাজ করতে পেরে সাম্মানিত বোধ করছি।

“সুইডেনে ক্রিকেটের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং আমি দেশের খেলাধুলার উন্নয়নে অবদান রাখার জন্য উন্মুখ”- যোগ করেন তিনি।

এদিকে সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়া “আতিকুর রহমানকে সুইডিশ ক্রিকেট বোর্ডে স্বাগত জানিয়েবলেছেন, আমরা আনন্দিত। আতিকুরের খেলা সম্পর্কে গভীর বুৎপত্তি রয়েছে এবং তার অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি অনুরাগ সংগঠনের জন্য একটি বড় সম্পদ হবে। আমরা অপেক্ষায় আছি।

সুইডেনে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার সঙ্গে কাজ করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি