সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাপ থেকে বিকাশে টাকা আসবে অনায়াসে

টেকভিশন২৪ ডেস্ক: স্ট্যান্ডার্ড ব্যাংক এর সাড়ে ৬ লক্ষ গ্রাহক এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এসবিএল ডিজিব্যাংকিং’ ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক যেকোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এ উপলক্ষ্যে আজ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই “ফান্ড ট্রান্সফার” সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইভিপি ও সিআইটিও সুফী তোফায়েল আহমেদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং বিকাশের হেড অব স্ট্র্যাটেজি আলী আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাশে টাকা আনতে গ্রাহককে এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপে প্রথমেই নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট একবার যুক্ত হলেই পরবর্তীতে খুব সহজেই টাকা ট্রান্সফার করার সেবাটি নিতে পারবেন গ্রাহক।

টাকা আনতে বিকাশ অ্যাপ এর ‘অ্যাড মানি’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের লোগোতে ক্লিক করে এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপের লিংক পেতে পারেন গ্রাহক।

অথবা সরাসরি এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপে ঢুকে হোমস্ক্রিন থেকে ‘ট্রান্সফার টু বিকাশ’ আইকনে ট্যাপ করতে হবে। ‘অ্যাড বিকাশ বেনিফিশিয়ারি’ অপশন থেকে বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও বেনিফিশিয়ারি নাম টাইপ করে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড দিলেই বেনিফিশিয়ারি যুক্ত হয়ে যাবেন। এরপর ‘ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে প্রেরণকারীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ বেনিফিশিয়ারির নম্বর ও নাম, টাকার পরিমাণ এবং বিবরণ লিখে সাবমিট বাটনে ট্যাপ করলে মোবাইলে ওটিপি কোড চলে আসবে যা শেষ ধাপে টাইপ করলেই তাৎক্ষনিকভাবে টাকা চলে আসবে বিকাশ অ্যাকাউন্টে।

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ক্যাশ-ইন এর লিমিট প্রযোজ্য হবে। স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে গ্রাহকের কোনো খরচ হবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি