মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

সৌদি আরবের এল.ই.এ.পি সম্মেলনে প্রিয়শপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্যাদাপূর্ণ টেক সম্মেলন এল.ই.এ.পি (LEAP) ২০২৪-এ অংশগ্রহণ করে। এল.ই.এ.পি সম্মেলনের ‘রকেট ফুয়েল স্টার্টআপ পিচ’ প্রতিযোগিতায় সেমি-ফাইনালিস্ট হিসেবে যোগ্যতা অর্জনের পর প্রিয়শপ এই ইভেন্টে যোগ দেয়। ৪ থেকে ৭ মার্চ অনুষ্ঠিত এই প্রযুক্তির বিশ্বমঞ্চে প্রিয়শপ তাদের উদ্ভাবনী এবং উদ্যোগ সম্ভাবনাকে তুলে ধরে তাক লাগিয়েছে।

এই সম্মেলনে সেঞ্চুরি ওক ভেঞ্চারস-এর সিইও কোক ফং দং, অরবিট স্টার্টআপস-এর ম্যানেজিং জেনারেল পার্টনার উইলিয়াম বাও বিন, প্রিয়শপের প্রথম দিকের একজন সম্মানিত বিনিয়োগকারী ওসমান আহমেদ, সবর ক্যাপিটাল-এর ম্যানেজিং পার্টনার আকিফ মাহমুদ, দোহা টেক-এর সারা ড্যানিয়েল’সহ বিশ্বের অন্যান্য অনেক বিনিয়োগকারী প্রিয়শপের স্টল পরিদর্শন করেছেন। তারা বাংলাদেশের এমএসএমই সেক্টরে প্রিয়শপের বৈপ্লবিক প্রভাব সম্পর্কে জেনেছেন। পাশাপাশি প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের কাছে প্রিয়শপের সম্ভাবনা তুলে ধরেন। তিনি এমএসএমই সেক্টরে বিপ্লব ঘটাতে প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের উদ্ভাবন এবং প্রিয়শপের ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশের বি-টু-বি ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রিয়শপ। তাদের লক্ষ্য হলো দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা; সাথে স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।

এবারের এল.ই.এ.পি সম্মেলনে বিশ্বের সর্বাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডিজিটাল বিভিন্ন উদ্ভাবনীর সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। ভবিষ্যত প্রযুক্তির খোঁজে শিল্পের জায়ান্ট এবং উদ্ভাবকদের একত্রিত করাই এই সম্মেলনের লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি