মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর অদূরে সাভারে নির্মাণাধীন অ্যাডভান্স পুলিশ টাউনে ফ্ল্যাট কেনা যাবে দেশসেরা ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে। আবাসন খাতে দেশের অন্যতম শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস ইভ্যালি প্ল্যাটফর্মে প্রকল্প এলাকায় নিজেদের ১২০টি ফ্ল্যাট বিক্রি করবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইভ্যালি। সম্প্রতি রাজধানীর গুলশানে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি লিমিটেডের (এডিটিএল) প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি এর চেয়ারম্যান প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এবিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ইভ্যালি প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে যেন গ্রাহকেরা তাদের পছন্দের এবং প্রয়োজনের সবকিছু কিনতে পারে। ইভ্যালিতে প্রায় সবধরনের ক্যাটেগরির পণ্য থাকলেও এতদিন ফ্ল্যাট ছিল না। অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি আমাদের সাথে যুক্ত হওয়াতে সেই বিষয়টিও পূর্ণ হলো। আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চলমান সাইক্লোন অফারে এসব ফ্ল্যাট বিক্রি করা হবে। এই অফারের ফলে গ্রাহকেরা তাদের ফ্ল্যাট কেনার স্বপ্ন ইভ্যালিতেই পূরণ করতে পারবেন।

অন্যদিকে এডিটিএল এর চেয়ারম্যান প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন বলেন, ঢাকার অদূরেই সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউনে নাগরিক জীবনের সকল আধুনিক সুবিধা নিয়ে একটি পরিপূর্ণ শহর আমরা গড়ে তুলছি। মাল্টিপারপাস হল, প্রি-স্কুল, বিনোদন কেন্দ্র, ফিটনেস সেন্টার, অ্যাগ্রো শপ, এটিএম বুথ এর মতো সুবিধার পাশাপাশি নির্মল পরিবেশের স্বাদ নিতে এখানে থাকছে নৌকায় ঘুরে বেড়ানোর সুবিধা। এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাডভান্সড পুলিশ টাউনে থাকছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপনী ব্যবস্থা এবং নিজস্ব অত্যাধুনিক পানি ও সুয়ারেজ ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন ইউটিলিটি সেবা যেমন বিদ্যুৎ ও গ্যাসের সুব্যবস্থা আছে এখানে। আমাদের এই প্রকল্প আগামী দিনের জন্য আজকের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে ক্রেতাদের জন্য।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, নির্বাহী পরিচালক এহসান সরওয়ার চৌধুরী, এডিটিএল এর প্রধান স্থপতি নাসরিন বীথি, উপ মহাব্যবস্থাপক (বিপনণ) রবিউল ইসলাম এবং নেসার আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি