শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
28.4 C
Dhaka

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বিকাশের সিইও এবং সিসিও

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা জানাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত “বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩”-এ “এন্ট্রাপ্রেনিউর অফ দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর। একই সাথে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ পেয়েছেন “চিফ কমার্শিয়াল অফিসার অফ দ্য ইয়ার” অ্যাওয়ার্ড।

(১১ নভেম্বর ২০২৩) রাজধানীর একটি হোটেলে “বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩” অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

দেশের বিভিন্ন ব্যবসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী কর্পোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের আয়োজন করে বিবিএফ। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং সহযোগিতায় ছিল বিএসআরএম, দ্য ডেইলি স্টার, এসপায়ার টু ইনোভেট (এটুআই), স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন কনসালটান্সি লিমিটেড।

আর্থিক লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা আনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিকাশ। এই প্রচেষ্টা বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে একটি প্রত্যয়ী এবং উদ্ভাবনী চিন্তার লিডারশীপ টিম। তাদের তৈরি নিরাপদ ও সময়সাশ্রয়ী ডিজিটাল আর্থিক সেবা গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে করেছে আরও সহজ ও সাশ্রয়ী। আর তাই দেশের মানুষের কাছে ডিজিটাল অর্থ লেনদেনের সমার্থক শব্দ হয়ে উঠেছে বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি