মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32 C
Dhaka

সারাদেশে সব ওয়াসার বিল পরিশোধ করা যাবে বিকাশে

টিভি২৪ ডেস্ক: এখন থেকে সারাদেশে সব ওয়াসার বিল বিকাশে পরিশোধ করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা ওয়াসা এবং সিলেট সিটি কর্পোরেশনের সব গ্রাহক তাদের পানির বিল এখন যে কোন সময় যে কোন স্থান থেকে বিকাশে পরিশোধ করে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারবেন।

এর ফলে দেশজুড়ে সবগুলো ওয়াসা এবং সিলেট সিটি করপোরেশনের পানির বিল পরিশোধ আরো সহজ, সময় ও খরচ সাশ্রয়ী, নিরাপদ এবং ঝামেলামুক্ত হলো।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে কয়েকটি সহজ ধাপেই পানির বিল পরিশোধ করা যায়। এক্ষেত্রে প্রযোজ্য হারে চার্জ যুক্ত হবে। বিলের পরিমানও একই পদ্ধতিতে তবে কোন খরচ ছাড়াই জেনে নিতে পারেন গ্রাহক।

গ্রাহক চাইলে বিল অ্যাকাউন্টের তথ্য বিকাশ অ্যাপে সেভ বা সংরক্ষণ করে রাখতে পারবেন। ফলে প্রতিবার বিল দেয়ার সময় নতুন করে অ্যাকাউন্টের তথ্য দিতে হবে না।

বিল পরিশোধের পরই গ্রাহক বিকাশ অ্যাপে নোটিফিকেশন এবং বিতরণ কোম্পানী ও বিকাশের যৌথ লোগো সম্বলিত পরিবেশবান্ধব বিলের ডিজিটাল রিসিটও পেয়ে যাবেন যা ভবিষ্যত প্রয়োজনে কাজে লাগানো যাবে।

ধাপে ধাপে কিভাবে বিল পরিশোধ করা যাবে তা বিকাশ অ্যাপে নির্দিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান নির্বাচন করার পর ভিডিওতে দেখে নিতে পারবেন গ্রাহক।

প্রয়োজনে https://www.bkash.com/water_bill লিংকে ক্লিক করে বিস্তারিত জানা যাবে।

প্রথাগত পদ্ধতিতে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে বিল পরিশোধে অতিরিক্ত সময়, যাতায়াত খরচ, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনা, খুচরা টাকার ঝামেলা, কেবল কর্মদিবসেই বিল পরিশোধের সীমাবদ্ধতা সহ নানান অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রাহকের। অনেকে আবার সময় বাঁচাতে গৃহ-সহকারী বা তৃতীয় কাউকে ব্যাংকে পাঠিয়ে বেশি টাকা খরচ করে বিল পরিশোধ করেন। এতসব ঝামেলার কারণে সময়মত বিল পরিশোধ করতে না পারায় অনেকেই জরিমানা দিয়ে পানির বিল পরিশোধ করেন বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যায়ও পড়েন। সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে ঘরে বসেই যে কোন সময় নিরাপদে, নিশ্চিন্তে এবং সহজেই পানির বিল পরিশোধের এই সেবা বিশেষ করে মহামারীর এই সময়ে গ্রাহককে আরো সুরক্ষিত থাকার সুযোগ তৈরী করবে।

উল্লেখ্য, বিকাশের মাধ্যমে সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানীর প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। এছাড়াও গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ডিটিএইচ, সিটি কর্পোরেশন ট্যাক্স-সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফিও বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে। ক্রেডিট কার্ডের বিল, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও দেয়া যায় বিকাশ দিয়ে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি