শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

সফল গল্প ছড়ানোর অঙ্গীকারে শেষ হলো “উই সামিট ২০২১”

spot_img
টেকভিশন২৪ ডেস্ক: দেশের নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে “উই সামিট ২০২১” এর সফল সমাপনী হয়েছে আজ।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেইমে সারাদেশ থেকে আগত উই এর হাজারের অধিক উদ্যোক্তার অংশগ্রহণে সামিটের বিভিন্ন সেশানে অতিথিরা নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকে স্বাবলম্বী করে তুলতে আরো বেশী প্রান্তিক পর্যায়ে কাজের আশাবাদ ব্যক্ত করেন। উই সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে পঞ্চাশজন ৫০ জন সফল নারী উদ্যোক্তাকে “জয়ী” এওয়ার্ডে সম্মানীত করা হয়।
 
সমাপনী দিনের আয়োজনে তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন। অতিথি হিসেবে আরো ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
 
“উই সামিট ২০২১” বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি,  বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার,  সিল্কক গ্লোবাল এর প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম,  উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। 
 
দিনের আরেকটি আয়োজনগুলোতে আরো  উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের এমডি এবং সিইও সৈয়দ আলমগীর, আইসিটি ডিভিশনের সিনিয়র সেক্রেটারী এনএম জিয়াউল আলম পিএএ,  সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। 
 
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন বলেন,” আজকের বাংলাদেশের নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো উই। আমি অবাক হয়েছি আমাদের প্রান্তিক পর্যায়ের নারীদের সফলতার এই কথা জেনে, আমাদের সরকার আরো বেশী করে আপনাদের সহযোগী থাকবে।” 
 
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, ” উই এর পথচলায় আমরা আইসিটি ডিভিশন সবসময় সমর্থন দিয়ে আসছি, আমি খুবই আনন্দিত এত বড় সামিটে আপনাদের অংশগ্রহনে। আমাদের সরকারের সকল সহযোগীতা আপনাদের জন্য সবসময়ই থাকবে।” 
 
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,  “চমৎকার এক উদ্যোগের কথা জানলাম আমি, আমাদের নারীদের এই উদ্যোগের সাথে আমরা আছি সবসময়। শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও উই এর কার্যক্রমের নানা কার্যক্রম শুরু হতে পারে।”
 
লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের এমডি খাজা শাহরিয়ার বলেন, “লংকাবাংলা ফাইনান্স লিমিটেড এই আয়োজনের মাধ্যমে আপনাদের পাশে থাকার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। নারী উদ্যোক্তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে সর্বাত্ত্বক সহযোগীতা।”
 
দিনের অন্যান্য আয়োজনে সকালে ” ব্যবসায়ে পরিকল্পনা কেন অনেক গুরুত্বপূর্ন” শিরোনামের কর্মশালায় উই এর উপদেষ্টা কবির সাকিবের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুর নুসরাত এর প্রতিষ্ঠাতা নুসরাত লোপা, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট শাহিদুল মুনির, লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম। 
 
এছাড়াও বিভিন্ন কর্মশালায় বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, লিজান গ্রুপের এমডি নাজমুল হক সিএ, প্রথম আলোর যুব পোগ্রাম কর্মসূচীর প্রধান মুনির হাসান, আস্থা আইটি লিমিটেডের পরিচালক ও সিওও তাসনুভা আহমেদ,  সূর্যমুখী লিমিটেড ও আদর্শ প্রাণীসেবা লিমিটেডের এমডি এবং সিইও ফিদা হক, লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.কামরুজ্জামান খান, এ২আই এর হেড অফ ই-কমার্স রেজওয়ানুল হক জামি, বিসিসি এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড.আব্দুল মান্নান,  লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হানিউম মারিয়া চৌধুরী,বিআইপিএফ এর প্রতিষ্ঠাতা এবিএম হামিদুল মিসবাহ, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স কন্ট্রোলার মোহসেনা খানম উপস্থিত ছিলেন।
 
আয়োজনটির মূল পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিলো লংকাবাংলা ফাইনান্স লিমিটেড, শিখা। গোল্ড পার্টনার হিসেবে পেপারফ্লাই, সিলভার পার্টনার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ,  এইচ২ও বিউটি & ফিটনেস স্টুডিও। গ্লোবাল পার্টনার সিল্কক গ্লোবাল, সিকিউরিটি পার্টনার এলিট ফোর্স, সার্বিক সহযোগীতায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম, ক্রিয়েটিভ পার্টনার ফিফোটেক। স্ট্রাটেজীক পার্টনার আইসিটি ডিভিশন, আইডিয়া প্রকল্প।
 
উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি এই ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানিনা। আমাদের এই উদ্যোক্তারা কিছু শেখার জন্য এগিয়ে এসেছেন এখানে।”
 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি