শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

সাংবাদিকতার ভবিষ্যৎ ‘মোবাইল জার্নালিজম’ নিয়ে অপোর কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপোর আয়োজনে রাজধানীতে মোবাইল সাংবাদিকতার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মোবাইল সাংবাদিকতার উৎকর্ষতা আনয়নে শনিবার (২৩ অক্টোবর) গুলশানের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তরুণদের উদ্ধুদ্ধ করতে আগামীর সাংবাদিকতার ভবিষ্যৎ ‘মোবাইল জার্নালিজম’ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কর্মশালা থেকে।

কর্মশালায় বক্তারা বলেন, বহুমাত্রিক কারণে সারাবিশ্বেই মোবাইল সাংবাদিকতা দিনদিন জনপ্রিয় হচ্ছে। আমাদের দেশেও ক্রমান্বয়ে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে তরুণদের মধ্যেই আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সেই তরুণদের উদ্বুদ্ধ করতে অপো মোবাইল সাংবাদিকতার মৌলিক বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটি পরিচালনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর সহকারী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া কর্মী, শিক্ষার্থী ও টেক রিভিউয়ার এর উদ্দেশে তিনি মোবাইল সাংবাদিকতার হালের নানাবিধ দিক তুলে ধরেন। স্মার্টফোন যে সাংবাদিকতার শক্তিশালী মাধ্যম হতে পারে এ বিষয়টি খুব জোরালোভাবে উঠে আসে কর্মশালা থেকে। অনুষ্ঠানে অপোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষার্থী জিনিয়া শারমিন বলেন, আমি সবসময়ই চাইতাম সাংবাদিকতার মাধ্যমে মানুষের জন্য কিছু করার। এই কর্মশালায় যোগ দিয়ে মোবাইল দিয়েও যে সাংবাদিকতা হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আসলে এটিই ভবিষ্যত সাংবাদিকতা।

এ সম্পর্কে অপোর কান্ট্রি পিআর ও কমিউনিকেশন ম্যানেজার তাসকিন আল আনাস বলেন, সাংবাদিকতা এখন আর শুধু ব্রডশিট ও ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নয়। যেকেউ তার সাথে থাকা স্মার্টফোন দিয়ে চাইলে সাংবাদিকতা করতে পারে। মানুষকে সাংবাদিকতার এ নতুন ধারা সম্পর্কে জানাতেই অপোর এ কর্মশালার আয়োজন করেছে। অপো বিশেষভাবে সাংবাদিকতার এই বিশেষ ধারা নিয়ে ভবিষ্যতেও কাজ করতে চায়।
অপোর মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মো. মুস্তাকিম বিল্লাহ সাদ বলেন, আমাদের দেশে মোবাইল সাংবাদিকতার নতুন বাক নিচ্ছে। মোবাইল সাংবাদিকতা আরো সহজ করতে অপো নিয়ে এসেছে জনপ্রিয় রেনো সিরিজের সর্বশেষ সংস্করণ রেনো ৬। এর দারুণ ফিচার, টপ নচ ক্যামেরা দিয়ে যে কেউ মোবাইল সাংবাদিকতা করতে পারবে।

কর্মশালায় উপস্থিতদের ইতিবাচক সাড়া পেয়ে অভিভূত আয়োজক অপো। তারা জানায়, মোবাইল সাংবাদিকতায় তারা সচেষ্ট ভূমিকা পালন করতে চান। ভবিষ্যতে দেশব্যাপী মোবাইল সাংবাদিকতা নিয়ে এমন আরো কর্মশালার আয়োজন করতে আগ্রহ রয়েছে তাদের। জিডিটিএন/২৩অক্টো/২১

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি