বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

সংসদ সদস্যের মিথ্যাচারের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির ৫ সংগঠনের নিন্দা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম মহান জাতীয় সংসদে তথ্যপ্রযুক্তির ৫ সংগঠন-কে জড়িয়ে মিথ্যাচার করায় নিন্দা প্রকাশ করেছেন সংগঠনসমূহের নেতৃবৃন্দ। বুধবার রাতে জরুরী অনলাইন সংবাদ সম্মেলনে এই নিন্দা জানান তারা।  

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, মহান জাতীয় সংসদে আমাদের নাম বলে ‘আজকেও আমাদের সঙ্গে কথা বলা হয়েছে’ উল্লেখ করাটা ছিল মিথ্যা কথা। গত বছরের ৩০ মে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন ‘আমরা চিঠির দাবি থেকে এক চুলও সরে আসিনি’ এবং তিনি ‘সংসদে আসার আগেও আমাদের সঙ্গে কথা বলেছেন; তা পুরোপুরি মিথ্যা। এটা আমাদের ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আগামীকালই বিষয়টি অবহিত করে আমরা অবশ্যই স্পিকার বরাবর চিঠি দেবো। তার এই ধরণের বক্তব্য ভীষণ মাত্রায় হতাশাজনক।

সংবাদ সম্মেলনে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, সংসদ সদস্যের এমন কথায় আমরা লজ্জিত। শুধু আজ নয়, কখনোই উনার সাথে আমাদের কোনো কথা হয়নি। 

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, আমরা উনাকে চিনি না। উনি যা বলেছেন তা ডাহা মিথ্যা কথা।

অনলাইনে ‍যুক্ত থেকে সংসদ সদস্য ফখরুল ইমামের মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন ই-ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা এবং বিসিএস সভাপতি সুব্রত সরকার।

প্রসঙ্গত, বাংলাদেশে জনবান্ধব সেবা ব্যবস্থার উন্নয়নে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদানকল্পে ‘এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল, ২০২৩’ নামে একটি বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ২৩তম (২০২৩ খ্রিষ্টাব্দের বাজেট) অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি উক্ত বিলটি উত্থাপন করেন। এছাড়া তিনি ‘এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল, ২০২৩’ ১৫ দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’তে প্রেরণ করার অনুরোধ জানান।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী কর্তৃক বিল উত্থাপনের পর স্পিকার উক্ত বিষয়ে পক্ষে-বিপক্ষে মতামত দেয়ার জন্য জাতীয় সংসদের সদস্য ফখরুল ইমাম’কে সুযোগ দেন। এসময় তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এই পাঁচটি সংগঠনের নাম উল্লেখ করে বিলের বিপক্ষে আপত্তি আছে বলে সংসদে বক্তব্য দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি