বুধবার, অক্টোবর ৭, ২০২৬
32.5 C
Dhaka

সূর্যের আলোয় রঙ বদলাবে শাওমির নতুন ফোন

টেকভিশন২৪ ডেস্ক: চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি দুর্দান্ত ফিচারের স্মার্টফোন আনল। লিমিটেড এডিশনের এই ফোনের মডেল শাওমি সিভি টু হ্যালো কিটি। এই ফোন সূর্যের আলোতে রঙ বদলাবে। এজন্য ফোনের পেছনে একটি ফটোক্রোমিক রিয়ার প্যানেল দেওয়া হয়েছে, যা সূর্যের আলোয় এর রঙ পরিবর্তন করে। যখনই সূর্যের আলো ফোনের পেছনের প্যানেলে পড়বে, এটির রঙ পরিবর্তন হবে।

শাওমি এই ফোনের পেছনের প্যানেলকে আরও কাস্টমাইজ করার জন্য হ্যালো কিটির প্রিন্ট রেখেছে। এই ফোনের লুক আপনার নজর কাড়তে বাধ্য।

লিমিটেড এডিশনের এই ফোন পাওয়া যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রমে। ফোনটির দাম ২৭৯৯ ইয়েন। ছবি তোলার জন্য শাওমি এই ফোনে ৩২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১০০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেলসহ ৩২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে।

ফোনটি হ্যালো কিটি প্রিন্ট ডুডলসহ এসেছে। ফলে এটি একটি ভিন্ন চেহারা দেয়। ডুডল বা অবতারগুলো সাধারণত ধূসর রঙের হয় কিন্তু সূর্যালোকের সংস্পর্শে এলে লাল হয়ে যায়। স্মার্টফোনটি একটি অনন্য প্যাকেজিং বাক্সে আসে যার উপর একটি ডুডল বা হ্যালো কিটি অবতার মুদ্রিত হয়। হ্যালো কিটি ভাইব দেওয়ার জন্য ফোনের ইউআই-এর ভেতরে থিমেও পরিবর্তন হতে পারে।

ডিভাইসটিতে ৬.৫৫ ইঞ্চির ওলিড হাইপারবোলিক ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি রেজুলেশন মিলবে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।

ফোনটিতে একটি বেসপোক স্টেইনলেস স্টিল ভিসি ফ্লুইড কুলিং চেম্বার দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে।

ব্যাকআপের জন্য ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা চার্জ দেওয়ার জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি