বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

শাওমি শুরু করল ভালবাসার অফার

টেকভিশন২৪ ডেস্কঃ ভ্যালেন্টাইন মাসে দেশব্যাপী শাওমি ‘ভালবাসার অফার’ শুরু করেছে। এর অধীনে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয়ে আকর্ষণীয় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি শাওমি।

‘ভালবাসার অফারে ননস্টপ উল্লাস শাওমিতে’-এ ক্যাম্পেইন চলার সময়, শাওমির ফ্যানরা  আরও সাশ্রয়ী দামে সেরা সব স্মার্টফোন কিনতে পারবেন। এ অফারে শাওমির জনপ্রিয় রেডমি নোট ১১, রেডমি ১০ (২০২২) ও রেডমি ১০এ স্মার্টফোন এখন আরও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাচ্ছে। সাথে থাকছে ফ্রী শাওমি টি-শার্ট।

ক্যাম্পেইনে শাওমি ফ্যানরা ২,১০০ টাকা ছাড়ে রেডমি নোট ১১ ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনতে পারছেন ১৮,৪৯৯ টাকায়। আর ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ১ হাজার টাকা কমে ২২,৪৯৯ টাকায়।

রেডমি নোট ১১ ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি । প্রাণবন্ত ছবির জন্য ফোনটিতে দেয়া হয়েছে এআইভিত্তিক ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া, রেডমি ১০ (২০২২) ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান অফার মূল্য ১৬,৯৯৯ টাকা। আর ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২ হাজার টাকা কমে ১৮,৯৯৯ টাকায়।

রেডমি ১০ (২০২২) স্মার্টফোনটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার এবং অসাধারণ পারফরম্যান্স ক্ষমতা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের হাই-রেজুলেশনের ক্যামেরা এবং এফএইচডিপ্লাস রেজুলেশনের ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।

পাশাপাশি, রেডমি ১০এ ফোনটিতে রয়েছে ৬.৫৩ ডট ড্রপ ডিসপ্লে, রিয়ার-মাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি । রেডমি ১০এ ২+৩২জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান অফার মূল্য ১০,৪৯৯ টাকা এবং সাথে  রয়েছে একটি  আকর্ষণীয় শাওমি ফ্রী টি-শার্ট।

তাছাড়া, রেডমি ১০এ ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি  স্বল্প বাজেটের মধ্যে অন্যতম সেরা ডিভাইস।  যারা ১৩ হাজার টাকার মধ্যে ৪ জিবি ভ্যারিয়েন্টের ভালো কনফিগারেশনের ফোন কিনতে চান তাদের জন্য ফোনটি দারুণ হবে। ৪+৬৪ জিবি কেনা যাবে ১৪,২৯৯ টাকার পরিবর্তে ১২,৯৯৯ টাকায়।

৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অফারটি ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত সমগ্র দেশব্যাপী চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি