সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

শিশুদের জন্য শাওমির স্মার্টওয়াচ

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে স্মার্টব্যান্ড ও স্মার্টওয়াচ বাজারজাত করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। স্পোর্টস, ওয়ার্কআউট ফিচারসমৃদ্ধ এসব স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর অংশ হিসেবে এবার শিশুদের জন্য মিটু কিডস স্মার্টওয়াচ ৭ এক্সের সর্বশেষ সংস্করণ চীনের বাজারে উন্মোচন করেছে কোম্পানিটি। খবর গিজচায়না।

শিশু সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে লোকেশন ট্র্যাকিংয়ের জন্য ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস ফিচার। এ ফিচারটির মাধ্যমে পিতামাতা তাদের সন্তানের রিয়েল টাইম লোকেশন দেখতে পারবে। এছাড়াও স্মার্টওয়াচটি কোনো প্রকার নেটওয়ার্ক সংযোগ ছাড়াই লোকেশন ডাটা সংরক্ষণ করতে পারে। যার মাধ্যমে অভিভাবক তাদের সন্তানের অফলাইন গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন।

নতুন কিডস স্মার্টওয়াচটি ৯০ দিনের হাঁটার রেকর্ড রাখতে পারে। স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৬৮ ইঞ্চির হাই-ডেফিনেশন স্ক্রিন। সেই সঙ্গে রয়েছে ১৮টি স্পোর্টস মোড এবং ৫টি শারীরিক অবস্থা পরীক্ষার ফাংশন। এছাড়া ওয়াচটি ২০ মিটার পর্যন্ত পানিরোধী। মিটু কিডস স্মার্টওয়াচ ৭এক্সে ডুয়াল ক্যামেরা রয়েছে, যার একটি ৮ মেগাপিক্সেল সাইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে ভিডিও কলিং করা যাবে। এছাড়া স্মার্টওয়াচটিতে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও কিউকিউয়ের শিশুদের সংস্করণ ব্যবহারের সুবিধার পাশাপাশি শাওমির নিজস্ব শাও এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এর মাধ্যমে আবহাওয়ার আপডেট, গল্প বলা ও স্মার্ট হোম সঙ্গে কানেক্টসহ বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার ব্যবহার করা যাবে।  স্মার্টওয়াচটি গোলাপি ও নীল দুটি রঙে পাওয়া যাবে। এর মূল্য রাখা হয়েছে ৮৩ ডলার।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি