রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.4 C
Dhaka

লাইকিমঞ্চো ক্যাম্পেইন চালু করলো লাইকি

জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, মৌসুমী, টয়া, নাদিয়া সিয়াম আহমেদ ক্যাম্পেইনে অংশ নিয়ে ভিডিও তৈরী করেছেন

টিভি২৪ ডেস্ক: ‘লাইকিমঞ্চো নামে নতুন ক্যাম্পেইন চালু করলো শর্ট ভিডিও তৈরির অগ্রগামী প্ল্যাটফর্ম লাইকি। লাইকি ব্যবহারকারী তরুণ গ্রাহকদের বিভিন্ন প্রতিভা প্রদশর্নের ও শর্ট ভিডিওগুলো আরও আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়কভাবে তৈরী করতে নতুন এ ইফেক্ট চালু করেছে প্ল্যাটফর্মটি।

বাংলাদেশী তরুণদের বিনোদনের নতুন একটি মাধ্যমের অভিজ্ঞতা প্রদান করতে হ্যাশট্যাগ লাইকিমঞ্চো’ক্যাম্পেইনের অধীনে এ ইফেক্ট চালু করা করেছে লাইকি। বিনোদনমূলক এ ক্যাম্পেইনে অংশ নিয়ে বাংলাদেশের জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর, আরিফা পারভীন মৌসুমি, মুমতাহিনা চৌধুরী টয়া, সালহা খানম নাদিয়া ও সিয়াম আহমেদ এর মাধ্যমে শর্ট ভিডিও তৈরী করে ইতিমধ্যে তাদের সৃষ্টিশীলতা প্রদর্শণ করেছেন।

লাইকিমঞ্চো ক্যাম্পেইনের অংশ হিসেবে শর্ট ভিডিও’র মাধ্যমে ব্যবহারকারীদের লিপ সিনক্রোনাইজ ছাড়াও অন্যান্য প্রতিভা ও সৃষ্টিশীলতা প্রদর্শন করতে বলা হয়েছিলো।  ক্যাম্পেইনটি গত ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বরে শেয় হয়। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যবহারকারী নতুন এ ইফেক্ট ব্যবহার করে মেকআপ, কস্টিউম রুপান্তর, নিত্য, ক্রীড়া পারদর্শিতা ও যাদুর শর্ট ভিডিও তৈরী করেছেন। একই সঙ্গে লাইকিমঞ্চোতে জনপ্রিয় তারকারাও তাদের বিখ্যাত হুক স্টেপ ও সিনেমার ভিডিওর সঙ্গে পারফর্ম করেছেন। বিখ্যাত হুক স্টেপগুলো লাইকিমঞ্চোর পনের সেকেন্ডের অফিসিয়াল মিউজিকে চিত্রায়িত হয়েছিলো।

বাংলাদেশের জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী দারুন একটা ট্রানজিশন ভিডিও করেছে। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন,‘বাংলাদেশ প্রতিভাবান তরুণদের দেশ। লাইকিমঞ্চো চালু হওয়ার মাধ্যমে শর্ট ভিডিও তৈরীর প্ল্যাটফর্ম লাইকি বিভিন্ন প্রতিভা প্রদর্শনের সুযোগ তৈরী করে দিলো। একই সঙ্গে প্রতিভা প্রদর্শনের একটা সমযোপযোগী মাধ্যমও পেল বাংলাদেশের তরুণরা । ’

এদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা সিয়াম লাইকিমঞ্চো দিয়ে শর্ট ভিডিও তৈরী করেছেন। এনিয়ে সিয়াম আহমেদ বলেন,‘আশাকরি লাইকমঞ্চো বাংলাদেশে দারুন জনপ্রিয় হয়ে ওঠবে। এ দেশের তরুনরা এটা ভালো ভাবেই গ্রহণ করবে বলেও প্রত্যাশা করি। শর্ট ভিডিওর মাধ্যমে বাংলাদেশর তরুণদের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য লাইকির দারুন একটা উদ্যোগ এটি। ’

এখন লাইকি বাংলাদেশে শর্ট ভিডিওর বৃহত্তম প্ল্যাটফর্ম। ব্যবহারকারীরা এখন লাইকিমঞ্চোর মাধ্যমে নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ক্যাম্পেইনের অংশ হিসেবে লাইকিমঞ্চো ব্যববহারকারীরা আকর্ষণীয় পুরস্কার পেয়েছিলো।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি