বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

রাইডারদের সম্মানে তৃতীয়বারের মতো দারাজের “লাখপতি রাইডার” আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের (https://www.daraz.com.bd/) লজিস্টিক সিস্টেম ডেক্সের (দারাজ এক্সপ্রেস) অধীনে পণ্য ডেলিভারির সাথে যুক্ত সকল ডেলিভারিম্যান বা রাইডার সহ সবাইকে সম্মান জানাতে তৃতীয়বারের মতো ‘লাখপতি রাইডার’ আয়োজন করেছে দারাজ বাংলাদেশ। এ অ্যাওয়ার্ডের জন্য সর্বাধিক সংখ্যক পণ্য ডেলিভারির এবং বছরজুরে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা রাইডারদের নির্বাচিত করা হয়।     

সম্প্রতি ৩শ’ জন অতিথির উপস্থিতিতে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রূশো এবং হেড অব ডেক্স আশফাকুজ্জামান তন্ময় সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ২৫০০ রাইডারের মধ্যে দুইজনকে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘লাখপতি রাইডার’ ঘোষণা করা হয়। ১১.১১ ক্যাম্পেইন সহ সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা দুইজন রাইডার নির্বাচিত হন। রাজধানী  ঢাকা থেকে এ পুরস্কার জিতেছেন ধানমন্ডি হাবের আবু বকর, যিনি ১১.১১ ক্যাম্পেইনে একাই ঢাকার মধ্যে সর্বাধিক পণ্য ডেলিভারি দিয়ে জিতে নেন এক লাখ টাকা। অন্যদিকে, ঢাকার বাইরে থেকে বিজয়ী হয়েছেন রংপুর হাবের মো. মসিউর রহমান উৎস, যিনি ঢাকার বাইরে সর্বাধিক পণ্য ডেলিভারি করে জিতে নেন এক লাখ টাকা।

পুরস্কার প্রাপ্তি নিয়ে ধানমন্ডি হাবের বিজয়ী আবু বকর বলেন, “আজ আমি অনেক খুশি, কখনো ভাবিনি দারাজে কাজ করে পুরস্কার জিতে নিতে পারবো। দারাজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে সবাইকে মূল্যায়ন করা হয়। আমাকে এ সম্মাননা প্রদানের জন্য আমি দারাজকে ধন্যবাদ জানাই।”  

এ উপলক্ষে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাহিদল হক বলেন, “দেশের ই-কমার্স খাতে  দারাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এই পথচলায় প্রত্যেক রাইডারের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে তারা একইরকম পরিশ্রম এবং সততার সাথে আমাদের সঙ্গে কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করছি। এখন থেকে প্রতি বছর আমরা আমাদের রাইডারদের এভাবেই পুরস্কৃত করবো।”  

বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন ১১.১১ উপলক্ষ্যে দারাজ আরও ৩৫০০ রাইডার নিয়োগ দিচ্ছে। আগ্রহী রাইডারগণ এ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।https://docs.google.com/forms/d/1FQHhSEvI71dwY9H5sG54DdoqyOnH36d9BwNnx-55l0w/edit

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি