মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
21 C
Dhaka

মিডরেঞ্জের দারুণ স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: এত এত অ্যাপ। এতসব ওটিটি প্ল্যাটফর্ম। দুর্দান্ত সব গেম। স্মার্টফোনে এখন যথেষ্ট স্টোরেজ না থাকলে চলেই না। সাথে থাকতে হয় শক্তিশালী পারফরম্যান্সের একটি ব্যাটারি এবং আধুনিক ক্যামেরা প্রযুক্তি। এই সবকিছুর সমন্বয়ে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের বাজারে এনেছে ভিভো ওয়াই ৫৩এস।

টানা ছয়দিন পর্যন্ত প্রি-বুকিং পর্ব চলার পর আজ ১১ আগস্ট ২০২১ থেকে দেশের সকল অথোরাইজড ভিভো আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫৩এস।

স্মার্টফোনটিতে রয়েছে ক্যামেরা, ব্যাটারি ও স্টোরেজের একটি পরিপূর্ণ প্যাকেজ। ভিভো ওয়াই৫৩এস’ এ রয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ও রম। স্মার্টফোনটির ৮ জিবি র‌্যামকে ১১ জিবি পর্যন্ত এবং ১২৮ জিবি রমকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ভিভো ওয়াই৫৩এস’এ রয়েছে ৩৩ ওয়াটের শক্তিশালী ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।

এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি, যার মাধ্যমে স্মার্টফোন ক্যামেরার কেঁপে যাওয়ার সমস্যা দূর হয়, ছবি হয় স্পষ্ট। আবার চলন্ত অবস্থাতেও দুর্দান্ত ছবি তোলা যায়, ধারণ করা যায় পেশাদার মানের ভিডিও।

ভিভো ওয়াই৫৩এস এর ডিসপ্লেটি ৬ দশমিক ৫৮ ইঞ্চির। রেজ্যুলোশন ফুল এইচডিপ্লাস ২৪০৮x১০৮০। স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে ফানটাচ ওএস ১১ দশমিক ১ অপারেটিং সিস্টেম দ্বারা এবং এর প্রসেসর হেলিও জি৮০।

ডিপ সী ব্লু ও ফ্যান্টাসটিক রেইনবো এই দু’টি চমৎকার রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫৩এস; মূল্য ২২,৯৯০ টাকা।  

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘মানুষ এখন প্রতিনিয়ত অনেক সময় ব্যয় করে স্মার্টফোনে। অফিসের অতি গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিনোদন পর্যন্ত থাকে এখন স্মার্টফোনে। বিশেষ করে তরুণরা তাদের স্মার্টফোনে দীর্ঘ সময় ধরে মুভি দেখা বা গেমস খেলার কাজগুলো করে থাকে। সেজন্যে স্মার্টফোনের ব্যাটারি, আধুনিক চার্জিং সিস্টেম ও স্টোরেজ এখন অধিক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আমাদের তরুণ গ্রাহকদের এসব চাহিদা পূরণেই আমরা নিয়ে এসেছি ভিভো ওয়াই৫৩এস মডেলটি।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি