সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

মহাকাশে গেল দক্ষিণ কোরিয়ার স্পাই স্যাটেলাইট

বসে রইল না দক্ষিণ কোরিয়াও। মহাকাশে এবার নিজেদের স্পাই স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি। শনিবার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয় ‘কোরিয়া’ নামের গোয়েন্দা স্যাটেলাইটটি। প্রতিপক্ষ উত্তর কোরিয়া মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠানোর দুই সপ্তাহ না পেরুতেই নিজের গুপ্তচর আকাশে পাঠালো দক্ষিণ কোরিয়া।

বিশ্বের শীর্ষ বিলিওনেয়ার ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স কোম্পানির রকেট ব্যবহার করে দক্ষিণ কোরিয়া তার প্রথম গুপ্তচর উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সফলভাবে উৎক্ষেপণের কয়েক মিনিট পর কক্ষপথে প্রবেশ করে কোরিয়া স্যাটেলাইট। এরপর শনিবার স্থানীয় সময় সকাল ১১.৩৭ মিনিটে স্থল নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ করতে সফল হয় স্যাটেলাইটটি।

সিউলের ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইটটি পৃথিবীর চতুর্দিকে ৪০০ থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) মহাকাশজুড়ে মধ্যে কাজ করবে। ভূপৃষ্টে থাকা ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) মতো ছোট বস্তুও সনাক্ত করতে পারবে এই স্যাটেলাইট।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সিউল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার ওপর নজরদারির ক্ষমতা বাড়াতে চাইছে।

এর আগে গত ২২ নভেম্বর উত্তর কোরিয়া মহাকাশে মালিগিয়ং-১ নামে একটি গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে। উত্তর কোরিয়া দাবি করছে, ওই স্যাটেলাইট ঠিকঠাক মতোই কাজ করছে। যদিও এতে সন্দেহ রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার।

তবে উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট পাঠানোর সপ্তাহখানেকের মাথায়ই দক্ষিণ কোরিয়া স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে গোয়েন্দা নজরদারির প্রতিযোগিতায় নামলো।

দক্ষিণ কোরিয়া জানায়, উত্তরের সঙ্গে প্রযুক্তিগত লড়াই এবং পিয়ংইয়ংয়ের ওপর নজরদারির ক্ষমতা বাড়াতে ২০২৫ সালের মধ্যে আরও চারটি গুপ্তচর স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি