মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
29 C
Dhaka

“মনের বন্ধু” অ্যাপ উদ্বোধনে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন মনের সুখ-শান্তির জন্য সন্তুষ্টির প্রয়োজন

টেকভিশন২৪ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন মনের সুখ এবং শান্তির জন্য সন্তুষ্টির বেশি প্রয়োজন। এটা ছাড়া সাফল্য আসে না। তিনি বলেন সুখ, স্বাছন্দ্য ও সাফল্যের পর আমরা সন্তুষ্টি খুঁজি। চিন্তা ও চেতনায় মহৎ হওয়াটা জরুরী বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে “মনের বন্ধু” অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী প্রতিটি মানুষের মনে কোন না কোন ত্রুটি থাকতে পারে উল্লেখ করে বলেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ক্রীড়া, সাহিত্য এবং সংগীত তিনটা বিষয় বেশি প্রয়োজন। এগুলোর চর্চা করলে মনেরব্যাধি দূর করা যায়। আমাদের সন্তানদের এসব বিষয়ে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, সবল ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি বলেন মনের বন্ধু শুধু স্টার্টআপ হিসেবে নয়, আমাদের প্রত্যেকটি পরিবার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের নিরাপদ সুস্থ-সবল একজন আদর্শ নাগরিক বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃব্য রাখেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক আলতাফ হোসেন, স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীমা সুলতানা সুমি, কথাসাহিত্যিক আনিছুল হক, ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান ওয়েন, নেদ্যারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার মুশফিকা জামান সাটিরা, জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, মনের বন্ধু এর উপদেষ্টা এবং বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ড. হেলাল উদ্দিন আহমেদ, মনের বন্ধু অ্যাপের ফাউন্ডার তৌহিদা শিরোপা। পরে প্রতিমন্ত্রী “মনের বন্ধু” অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি