শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

ভূমি সংক্রান্ত মামলা অনলাইনে মনিটরের জন্য ‘সিভিল স্যুট ম্যানেজমেন্ট’ ব্যবস্থা স্থাপন হচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলার সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা ও অনলাইনে মনিটরের জন্য সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) (Civil Suite Management System – CSMS) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বাংলাদেশে যত মামলা হয় তার সিংহভাগ ভূমি সংক্রান্ত মামলা। এসব দেওয়ানি মামলা সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (CSMS) স্থাপনের জন্য গত বছরের জুলাই পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুসরণপূর্বক কার্যক্রম গ্রহণ করে।  

মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সবদিক বিবেচনায় নির্বাচিত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সিএসএমএস স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সভাপতি হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে না এবং মামলায় তথ্য বিবরণী আদালতে দেয়া হয়েছে কিনা, তথ্য বিবরণী কিভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কি ইত্যাদি বিষয়েও সিস্টেম থেকে তথ্য নেওয়া যাবে। নতুন এই সিস্টেমে আদালতের বিজ্ঞ কৌঁসুলিকেও অন্তর্ভুক্ত করা হবে যাতে আদালতের তারিখ ও আদেশ পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

ভূমি তথ্য সিস্টেম ফ্রেমওয়ার্ক (LISF – Land Information System Framework) এর সঙ্গে আন্ত: সংযোগ করে উক্ত সিএসএমএস স্থাপন করা হবে। মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের সঙ্গে এই সিস্টেমের যোগসূত্র থাকবে। ই-মিউটেশন সিস্টেমের সঙ্গেও এই সিস্টেমটি একীভূত করা হবে। এতে ইউনিয়ন হতে তথ্য বিবরণী (Status of Facts তথা SF) দেয়া থেকে শুরু করে আদালত পর্যন্ত তথ্য বিবরণী-এর কপি দাখিল পর্যন্ত অনলাইন সিস্টেম তৈরি করা সম্ভব হবে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা হতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মামলাসহ সকল দেওয়ানি আদালতের মামলায় সরকার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। সরকারের কোটি কোটি টাকা মূল্যমানের সম্পত্তি নিয়ে এই সকল মামলা পরিচালিত হয়।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব মোঃ মাহমুদ হাসান এবং সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান মাইসফটহ্যাভেন (বিডি) লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাক্কারুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস সহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপর্যুক্ত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি