সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

বেজেল বিহীন গেমিং মনিটর এনেছে স্যামসাং বাংলাদেশ

টেকভিশন ডেক্স: সম্প্রতি, বেজেল বিহীন আকর্ষণীয় ডিজাইন ও আইপিএস প্যানেলে দেশের বাজারে ২২ ইঞ্চি ফ্ল্যাট এন্ট্রি-লেভেল গেমিং মনিটর ‘এলএস২২আর৩৫০ ’(LS22R350) উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। গেমার ও কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ব্যবহার উপযোগী মনিটরটির বাজার মূল্য মাত্র ১০,৫০০ টাকা।

ডুয়াল মনিটর সেটআপে স্ক্রিনের তিন দিকেই বেজেল বিহীন ডিজাইন, সাথে ওয়াই আকৃতির স্ট্যান্ড মনিটরটিকে দেখতে করেছে আকর্ষণীয়। মনিটরটির ৭৫ হার্টজের রিফ্রেশ রেট দিবে আরও ঝকঝকে ছবি; ডিসপ্লেতে সবকিছু দেখাবে নিখুঁত ও উজ্জ্বল। কোনো ধরণের মনিটর ল্যাগ বা গোস্টিং এফেক্ট ছাড়াই এর রিফ্রেশ রেট বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা দিবে। মনিটরটিতে স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিং কমিয়ে আনতে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট সমন্বয় করবে এএমডি রেডিয়ন ফ্রিসিঙ্ক। কোনো বাধা ছাড়াই যা ব্যবহারকারীদের মুভি দেখার কিংবা গেম খেলার উন্নত অভিজ্ঞতা দিবে এবং দ্রুততম অ্যাকশন দৃশ্যকে করে তুলবে হবে আরও ঝকঝকে।

এছাড়াও, এর কালার সেটিং ও ইমেজ কন্ট্রাস্ট দৃশ্যকে করবে আরও উজ্জ্বল, তাই অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুও সহজে দেখতে পাবেন গেমাররা। মনিটরটির গেম মোডের কারণে যেকোনো গেম নিখুঁত ডিটেইল সহ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।

এ মনিটরের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর উন্নত প্রযুক্তির আই কমফোর্ট প্রযুক্তি, যা চোখের অস্বস্তি কমিয়ে আনবে এবং অনেকক্ষণ কম্পিউটারে কাজ করাকে সহজ করে তুলতে। এর ফ্লিকার-ফ্রি টেকনোলজি ক্লান্তিকর ও বিরক্তিকর স্ক্রিন ফ্লিকার দূর করে এবং আই সেভার মোড নীল আলোর নিঃসরণ হ্রাস করে। মনিটরটির সহজ ব্যবহারে এইচডিএমআই এবং ডি-সাব পোর্টের মাধ্যমে অনেকগুলো ডিভাইস সরাসরি এর সাথে যুক্ত করা যাবে। মনিটরটি সহজে দেয়ালেও লাগানো যাবে। 

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ব্যবহারকারীর জীবনযাত্রার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় এ মনিটরটি ডিজাইন করা হয়েছে, যা তাদের মনিটরে কন্টেন্ট উপভোগে নতুন মাত্রা যুক্ত করবে। মনিটরটির উদ্ভাবনী ফিচার ব্যবহারকারীর চোখের অস্বস্তি হ্রাস করবে; যার ফলে, গেমার ও দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারকারী এবং যারা বাসায় থেকে কাজ করছেন, তারা এ মনিটর ব্যবহারের পাবেন আরামদায়ক ও উন্নত অভিজ্ঞতা। অসাধারণ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে গেমারদের গেম খেলার অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে এ মনিটর।’

দেশের বাজারে এ মনিটরটি নিয়ে এসেছে স্যামসাং- এর দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড। মনিটরটি সকল বড় বড় আইটি মার্কেট এবং ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি