সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে খরচ ছাড়াই বিকাশে টাকা আনা যাবে

টেকভিশন২৪ ডেস্ক: নতুন প্রজন্মের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ অ্যাকাউন্টে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক টাকা আনতে পারছেন কোনো খরচ ছাড়াই। এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হ’ল।

সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (চিফ অপারেটিং অফিসার) মো. রফিকুল ইসলাম, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিস জায়েদ আমীন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিকাশে টাকা আনতে প্রথমেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধিত গ্রাহককে নিজের অথবা প্রিয়জনের বিকাশ নাম্বার বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। এজন্য ইন্টারনেট ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে বেঙ্গল ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড বেনিফিশিয়ারি’-এর মাধ্যমে বিকাশ নাম্বার যুক্ত করতে হবে। তারপর ‘ফান্ড ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, টাকার পরিমাণ এবং বিবরণ লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি এবং সিকিউরিটি পিন নাম্বার দিলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি