Monday, October 12, 2026
33.3 C
Dhaka

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের গ্র্যান্ড ফাইনাল এবার ঢাকায়

টেকভিশন২৪ ডেস্কঃ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরের পর খুলনা ও বরিশালে ৪০টি স্কুলের ৭ শতাধিক শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ, বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্ব ও বিজ্ঞান ম্যাজিকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২’-এর আঞ্চলিক পর্ব। প্রায় ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আঞ্চলিক পর্বে বিজ্ঞান প্রকল্প ও কুইজের বিজয়ীরা এবার ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে।

বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তা-র যৌথ আয়োজনে খুলনা এবং বরিশালে আয়োজিত এই উৎসবে দু’টি বিভাগ থেকে প্রায় ৫৫টি প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীরা। উৎসবে খুদে বিজ্ঞানীদের নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে প্রতিটি বিভাগে সেরা দশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, কুইজে অংশগ্রহণকারী মাধ্যমিকের ১০ জন ও নিম্ন মাধ্যমিকের ১০ জন বিজয়ীকেও পুরস্কার দেয়া হয়।

এবারের বিজ্ঞান উৎসবে দেশজুড়ে আড়াই’শ স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থী মোট ২৫৪টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেছেন।

খুলনায় সেন্ট জোসেফস্‌ হাই স্কুলে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোসাম্মাৎ হোসনে আরা। এসময় উপস্থিত ছিলেন সেন্ট জোসেফস্‌ হাই স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল। বরিশালে এ,আর,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। দু’টি অনুষ্ঠানেই বরেণ্য অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদ সহ উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করতে বিজ্ঞান উৎসব শুরু হয় ২০১৯ সাল থেকে। তারই ধারাবাহিকতায় ২০২২ এর বিজ্ঞান উৎসব ঢাকায় শুরু হয়ে বিভাগীয় পর্যায়ে সম্পন্ন হলো। এরপর আবারো ঢাকায় চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এই বিজ্ঞান উৎসব।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি