বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

বিকাশ লেনদেনের সঙ্গে চালু হলো রিওয়ার্ডস

অর্জিত রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকছে বিভিন্ন অফার।

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে বিকাশে লেনদেন করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট। পরবর্তীতে সেই পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক ও অন্যান্য অফারের সুবিধা নিতে পারবেন গ্রাহক। ফলে যত বেশি লেনদেন, তত বেশি ‘বিকাশ রিওয়ার্ডস’ পয়েন্ট নিয়ে গ্রাহকের লেনদেনকে আরো সাশ্রয়ী ও আনন্দময় করতেই বিকাশের এই উদ্যোগ।

বিকাশ প্রতিনিয়ত তার গ্রাহকদের জন্য উন্নত এবং নতুন নতুন সেবা নিশ্চিত করে যাচ্ছে। সেই মূলনীতির উপর ভিত্তি করেই মোবাইল আর্থিক সেবা খাতে ‘বিকাশ রিওয়ার্ডস’ এর মতো সৃজনশীল সংযোজন নিয়ে এসেছে বিকাশ।

অর্জিত রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কে জানতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে লোগোর পাশে যুক্ত ‘বিকাশ রিওয়ার্ডস’ আইকনে ট্যাপ করতে হবে। এখান থেকে গ্রাহক তার অর্জিত পয়েন্ট, রিওয়ার্ড লেভেলে অবস্থান, অফার এর পরিমাণ, অর্জিত পয়েন্টের বিবরণী এবং অন্যান্য বিস্তারিত জানার সুযোগ পাবেন। সকল বিকাশ গ্রাহকই বিকাশ ব্যবহারে রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং বিকাশ অ্যাপ থেকে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন।

সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, অ্যাড মানি, পেমেন্ট, পে বিল সহ বিভিন্ন ধরণের বিকাশ লেনদেনে প্রতিবারই নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট যুক্ত হবে। গ্রাহক তার জমা হওয়া পয়েন্ট ব্যবহার করে কোন ধরনের লেনদেনে কত টাকা ক্যাশব্যাক পাবেন তা দেখতে পারবেন বিকাশ অ্যাপ-এর বিকাশ রিওয়ার্ডস সেকশনে।

এছাড়াও গ্রাহক কোন সেবা থেকে কত পয়েন্ট পেয়েছেন এবং কত পয়েন্ট ব্যবহার করেছেন তা ‘পয়েন্ট বিবরণী’ থেকে নিজেই জেনে নিতে পারবেন।

বিকাশ রিওয়ার্ডস কিভাবে কাজ করে তেমন একটি ভিডিও গ্রাহকের সুবিধার্থে যুক্ত করা হয়েছে এই স্ক্রিনেই।

জমা হওয়া পয়েন্টের ভিত্তিতে গ্রাহক ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এই ছয়টি রিওয়ার্ড লেভেল-এ বিভক্ত হবেন। প্রতিটি লেভেলের জন্য থাকছে পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অংকের ক্যাশব্যাক জেতার সুযোগ। বেশি বেশি পয়েন্ট জমা করে গ্রাহক এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে পারবেন এবং আরো বেশি অফার উপভোগ করতে পারবেন। গ্রাহক কোন লেভেলে আছেন এবং প্রতি লেনদেনে তার অগ্রগতি কি হচ্ছে তাও তিনি ‘প্রগ্রেস বার’ অংশে দেখতে পাবেন। প্রগ্রেস বারে ক্লিক করলে অন্য লেভেলের জন্য কি অফার রয়েছে তাও দেখার সুযোগ থাকবে।

গ্রাহকের সুবিধার্থে বিকাশ রিওয়ার্ডস সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তরও যুক্ত করা হয়েছে বিকাশ রিওয়ার্ডস স্ক্রিনের ‘সচরাচর জিজ্ঞাসা’ অংশে।

এছাড়া শর্তাবলীতে ক্লিক করে বিকাশ রিওয়ার্ডস সম্পর্কে আরো বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি